বিষুবলম্ব

বিষুবলম্ব বি. বিষুববৃত্ত থেকে গ্রহনক্ষত্রের কৌণিক দূরত্ব, declination (বি. প.)।

বিষুবরেখা

বিষুবরেখা বি. মেরুদ্বয় থেকে সমদূরবর্তী ভূগোলক বেষ্টনকারী কল্পিত রেখা, নিরক্ষরেখা, equator. (তু. পরি. ভূ-বিষুবরেখা)।

বিষুববৃত্ত

বিষুববৃত্ত বি. নিরক্ষবৃত্তের সমান্তরাল আকাশস্হ কাল্পনিক বৃত্ত, equinoctial (বি. প.)।

বিষুব

বিষুব [ biṣuba ] বি. যে সময়ে দিন ও রাত্রি সমান দীর্ঘ হয় equinox. [সং. বিষু (দিন ও রাত্রির সমতা) + ব(অন্ত্যর্থে)]। বিষুববৃত্ত বি. নিরক্ষবৃত্তের সমান্তরাল আকাশস্হ কাল্পনিক বৃত্ত, equinoctial (বি. প.)। বিষুবরেখা বি. মেরুদ্বয় থেকে সমদূরবর্তী ভূগোলক বেষ্টনকারী কল্পিত রেখা, নিরক্ষরেখা, equator. (তু. পরি. ভূ-বিষুবরেখা)। বিষুবলম্ব বি. বিষুববৃত্ত থেকে গ্রহনক্ষত্রের কৌণিক দূরত্ব, declination (বি. প.)। বিষুবসংক্রান্তি বি. সূর্যের তুলামেষ-সংক্রান্তিবিশেষ। বিষুবীয় বিণ. বিষুব-সংক্রান্ত।

বিষিত

বিষিত [ biṣita ] বিণ. বিষযুক্ত, বিষাক্ত, poisoned (বি. প.)। [সং. বিষ + ইত]।

বিষান্তক

বিষান্তক [ biṣāntaka ] বিণ. বিষনাশক, বিষ নষ্ট করে এমন, বিষঘ্ন। [সং. বিষ + অন্তক]।

বিষানো

বিষানো [ biṣānō ] ক্রি. বি. 1 বিষাক্ত হওয়া (ঘা বিষিয়ে উঠেছে); 2 যন্ত্রণাপূর্ণ হওয়া, টাটানো; 3 (আল.) বিদ্বেষপূর্ণ করা বা হওয়া (মন বিষিয়ে দিয়েছ)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. বিষা + আনো]।

বিষাদিনী

বিষাদিতা, বিষাদিনী স্ত্রী. বিষাদিত, বিষাদী (-দিন্) বিণ. বিষাদযুক্ত, বিষণ্ণ।

বিষাদিতা

বিষাদিতা, বিষাদিনী স্ত্রী. বিষাদিত, বিষাদী (-দিন্) বিণ. বিষাদযুক্ত, বিষণ্ণ।