ব বিষ্ণু বিষ্ণু [ biṣṇu ] বি. 1 নারায়ণ, হরি; 2 জগত্পালক। [সং. √ বিষ্ + নু]। বিষ্ণুপ্রিয়া বি. লক্ষ্মীদেবী। বিষ্ণুবাহন বি. গরুড়। বিষ্ণুলোক বি. বৈকুণ্ঠ।
ব বিষ্টিভদ্রা বিষ্টিভদ্রা [ biṣṭi-bhadrā ] বি. (জ্যোতিষ.) শুভকর্ম ও যাত্রাদির পক্ষে অশুভ যোগবিশেষ। [সং. √ বিষ্ + তি =বিষ্টি + ভদ্রা]।
ব বিষ্কম্ভক বিষ্কম্ভ, বিষ্কম্ভক [ biṣkambha, biṣkambhaka ] বি. সংস্কৃত নাটকের কোনো অঙ্কের প্রারম্ভে যে-অংশে অতীত ও আগামী ঘটনা বর্ণিত হয়। [সং. বি + √ স্কন্ভ্ + অ, ক (স্বার্থে)]।
ব বিষ্কম্ভ বিষ্কম্ভ, বিষ্কম্ভক [ biṣkambha, biṣkambhaka ] বি. সংস্কৃত নাটকের কোনো অঙ্কের প্রারম্ভে যে-অংশে অতীত ও আগামী ঘটনা বর্ণিত হয়। [সং. বি + √ স্কন্ভ্ + অ, ক (স্বার্থে)]।