বিহার

বিহার1 [ bihāra1 ] বি. ভারতের পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যবিশেষ। [সং. বিহার + অ]। বিহারি বি. বিহারের অধিবাসী। ☐ বিণ. 1 বিহার-সম্বন্ধীয় (বিহারি রীতি); 2 বিহারে উত্পন্ন (বিহারি গম)। বিহার2 [ bihāra2 ] বি. 1 ক্রীড়া (জলবিহার); 2 রতিক্রীড়া; 3 ক্রীড়ার্থ ভ্রমণ বা বিচরণ; 4 বৌদ্ধ মঠ। [সং. বি + √ হৃ + অ]। বিহারী (-রিন্) বিণ. বিচরণকারী; প্রমোদরত (রাসবিহারী, বনবিহারী)। স্ত্রী. বিহারিণী।

বিহরত

বিহরই, বিহরত (প্রা. কা.) ক্রি. বিহার করে বা করছে।

বিহরই

বিহরই, বিহরত (প্রা. কা.) ক্রি. বিহার করে বা করছে।

বিহরা

বিহরা ক্রি. (কাব্যে) ভ্রমণ করা; বিহার করা (বিহরে, বিহরিছে)।

বিহর্তা

বিহর্তা (-র্তৃ) বিণ. বিহারকারী, ভ্রমণকারী; পরিক্রমণকারী।

বিহরণ

বিহরণ [ biharaṇa ] বি. বিহার; ভ্রমণ। [সং. বি + √ হৃ + অন]। বিহর্তা (-র্তৃ) বিণ. বিহারকারী, ভ্রমণকারী; পরিক্রমণকারী। বিহরা ক্রি. (কাব্যে) ভ্রমণ করা; বিহার করা (বিহরে, বিহরিছে)। বিহরই, বিহরত (প্রা. কা.) ক্রি. বিহার করে বা করছে।

বিহনে

বিহনে [ bihanē ] অব্য. (কাব্যে) বিনা, অভাবে (তোমার বিহনে)। [< সং. বিহীন]।

বিহনন

বিহনন বি. বিনাশন, নিধন; ব্যাঘাত।

বিহতি

বিহতি বি. বিনাশ; বিঘ্ন; তাড়ন।

বিহত

বিহত [ bihata ] বিণ. 1 বিনাশিত, বিনষ্ট; 2 ব্যাহত, প্রতিহত, বিঘ্নিত; 3 তাড়িত (বায়ুবিহত)। [সং. বি + √ হন্ + ত]। বিহতি বি. বিনাশ; বিঘ্ন; তাড়ন। বিহনন বি. বিনাশন, নিধন; ব্যাঘাত।