বিহীনা

বিহীনা স্ত্রী. বিহীন [ bihīna ] বিণ. (সচ. সমাসের উত্তরপদে) বর্জিত, বিরহিত, ত্যক্ত (কামনাবিহীন, নিদ্রাবিহীন, অন্তবিহীন)। [সং. বি + √ হা + ত]।

বিহীন

বিহীন [ bihīna ] বিণ. (সচ. সমাসের উত্তরপদে) বর্জিত, বিরহিত, ত্যক্ত (কামনাবিহীন, নিদ্রাবিহীন, অন্তবিহীন)। [সং. বি + √ হা + ত]। স্ত্রী. বিহীনা। বি. বিহীনতা।

বিহিতকাল

বিহিতকাল বি. প্রশস্ত বা উপযুক্ত সময়; শুভ সময়।

বিহিতক

বিহিতক বি. 1 আইন, act (স. প.); 2 আদেশনামা।

বিহিত

বিহিত [ bihita ] বিণ. 1 বিধিমতো (শাস্ত্রবিহিত অনুষ্ঠান); 2 উচিত (কাজটা বিহিত হয়নি); 3 অনুষ্ঠিত, সম্পন্ন (সকলের উপস্হিতিতেই কাজটি বিহিত হল)। ☐ বি. 1 বিধান; 2 যথোচিত ব্যবস্হা; 3 (বাং.) প্রতিবিধান (এই অন্যায়ের একটা বিহিত করা দরকার)। [সং. বি + √ ধা + ত]। বিহিতক বি. 1 আইন, act (স. প.); 2 আদেশনামা। বিহিতকাল বি. প্রশস্ত বা উপযুক্ত সময়; শুভ সময়।

বিহি

বিহি [ bihi ] বি. ‘বিধাতা’-অর্থে ‘বিধি’-র কোমল রূপ (‘চিরদিনে বিহি আজ পূরল আশ’: বিদ্যা)। [< সং. বিধি]।

বিহারা

বিহারা [ bihārā ] ক্রি. (কাব্যে) বিহার করা, ভ্রমণ করা (‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো’: রবীন্দ্র)। [সং. বি + √ হৃ + বাং. আ]।

বিহারিণী

বিহারিণী স্ত্রী. বিহারী (-রিন্) বিণ. বিচরণকারী; প্রমোদরত (রাসবিহারী, বনবিহারী)।

বিহারী

বিহারী (-রিন্) বিণ. বিচরণকারী; প্রমোদরত (রাসবিহারী, বনবিহারী)। স্ত্রী. বিহারিণী।

বিহারি

বিহারি বি. বিহারের অধিবাসী। ☐ বিণ. 1 বিহার-সম্বন্ধীয় (বিহারি রীতি); 2 বিহারে উত্পন্ন (বিহারি গম)।