ব বীরাসন বীরাসন [ bīrāsana ] বি. যোগশাস্ত্রোক্ত প্রণালী অনুসারে ডান ও বাঁ পা যথাক্রমে বাঁ ও ডান ঊরুর উপর স্হাপন করে বসার ভঙ্গি। [সং. বীর + আসন]।
ব বিরাচার বিরাচার [ birācāra ] বি. তন্ত্রোক্ত বামমার্গীয় সাধনপদ্ধতিবিশেষ। [সং. বীর + আচার]। বীরাচারী (-রিন্) বিণ. বীরাচার মতে সাধনা করে এমন।
ব বীরা বীরা [ bīrā ] বিণ. (স্ত্রী.) 1 বীর্যবতী (বীরারমণী); 2 শ্রেষ্ঠা। ☐ বি. 1 পতিপুত্রবতী নারী; 2 মদিরা। [সং. বীর + আ]।