ব বুঁদি বুঁদ2, বুঁদি [ bun̐da2, bun̐di ] বি. 1 ভুড়ভুড়ি, বুদ্বুদ; 2 ক্ষুদ্র বিন্দু বা ছোটো ফোঁটা; 3 (আঞ্চ.) খড় দিয়ে তৈরি প্রতিমার কাঠামো। [হি. বুঁদ < সং. বিন্দু]।
ব বুঁদ বুঁদ1 [ bun̐da1 ] বিণ. বিভোর, বিহ্বল, অভিভূত (নেশায় বুঁদ হওয়া)। [দেশি]। বুঁদ2, বুঁদি [ bun̐da2, bun̐di ] বি. 1 ভুড়ভুড়ি, বুদ্বুদ; 2 ক্ষুদ্র বিন্দু বা ছোটো ফোঁটা; 3 (আঞ্চ.) খড় দিয়ে তৈরি প্রতিমার কাঠামো। [হি. বুঁদ < সং. বিন্দু]।
ব বুঁচকি বুঁচকি [ bun̐caki ] বি. পুঁটুলি, ক্ষুদ্র বোঁচকা (সচ. বোঁচকা -র সহচর শব্দরূপে ব্যবহৃত)। [হি. বুকচী]।
ব বীর্যশালিনী বীর্যবতী, বীর্যশালিনী স্ত্রী. বীর্যবান (-বত্), বীর্যশালী (-লিন্) বিণ. বীরত্বপূর্ণ; বীর।
ব বীর্য বীর্য [ bīrya ] বি. 1 বীরত্ব, শৌর্য; 2 তেজ, পরাক্রম; 3 শুক্র, রেতঃ (বীর্যপাত)। [সং. বীর + য]। বীর্যবত্তা বি. বীরত্ব। বীর্যবন্ত বিণ. বীর্যবান। [সং. বীর্য + বাং. বন্ত]। বীর্যবান (-বত্), বীর্যশালী (-লিন্) বিণ. বীরত্বপূর্ণ; বীর। স্ত্রী. বীর্যবতী, বীর্যশালিনী।