ব বুলবুলি বুলবুল, বুলবুলি [ bula-bula, bula-buli ] বি. টুপির মতো মাথাযুক্ত কিংবা ঝুটিযুক্ত ছোটো কালো সুকণ্ঠ পাখিবিশেষ। [আ. বুলবুল্]।
ব বুলবুল বুলবুল, বুলবুলি [ bula-bula, bula-buli ] বি. টুপির মতো মাথাযুক্ত কিংবা ঝুটিযুক্ত ছোটো কালো সুকণ্ঠ পাখিবিশেষ। [আ. বুলবুল্]।
ব বুর্জোয়া বুর্জোয়া [ burjōẏā ] বি. 1 অষ্টাদশ ও ঊনবিংশ শতকে ফ্রান্সের মধ্যবিত্ত শ্রেণি; 2 আধুনিক পুঁজিবাদী সমাজব্যবস্হায় সম্পন্ন ও অর্থশালী শ্রেণিবিশেষ। ☐ বিণ. বুর্জোয়ার বা বুর্জোয়াসুলভ বা বুর্জোয়াসংক্রান্ত (বুর্জোয়া রীতি)।
ব বুরুজ বুরুজ [ buruja ] বি. 1 দুর্গপ্রাকারাদির বাইরের দিকে প্রসারিত অংশবিশেষ, গুম্বজ; 2 তাসখেলাবিশেষ। [আ. বুর্জ্]।
ব বুমেরাং বুমেরাং [ bumērā ] বি. অস্ট্রেলিয়ার আদিবাসীদের উদ্ভাবিদ কাঠের তৈরি অর্ধচন্দ্রাকার ক্ষেপণাস্ত্রবিশেষ। [ইং. boomerang]।
ব বুভুতসা বুভুতসা (বুভুত্সা, বুভুৎসা) [ bubhutsā ] বি. বোঝার বা জানার ইচ্ছা (‘জাগরণ ঘুম নিরানন্দ বুভুত্সায় কেটে যায়’: বিষ্ণু)। [সং. √ বুধ্ + সন্ + অ + আ]।