বৃংহিত

বৃংহিত [ bṛṃhita ] বিণ. পুষ্ট, বর্ধিত। ☐ বি. হাতির ড়াক। [সং. √ বৃন্হ্ (√ বৃংহ্) + ত]।

বৃংহণ

বৃংহণ [ bṛṃhaṇa ] বিণ. পুষ্টিকর। ☐ বি. হাতির ডাক। [সং. √ বৃন্হ্ (√ বৃংহ্) + অন]।

বুহিত

বুহিত [ buhita ] বি. (অপ্র.) নৌকো। [< সং. বহিত্র]। বুহিতাল বি. 1 নৌকোর মাঝি, পাটনি; 2 নৌকোর মালিক; 3 সওদাগর। বুহিতাল বি. নৌ-বাণিজ্য; সওদাগরি।

বুলেটিন

বুলেটিন [ bulē-ṭina ] বি. কোনো ঘটনা বা সংবাদ সম্পর্কে সাধারণের জ্ঞাতার্থে বিজ্ঞপ্তি-প্রচার; কোনো বিশিষ্ট ব্যক্তির অসুস্হতা সম্পর্কে সরকারি বিজ্ঞপ্তি। [ইং. bulletin]।

বুলেট

বুলেট [ bulēṭa ] বি. বন্দুকের গুলি। [ইং. bullet]।

বুলিয়ান

বুলিয়ান [ buliẏāna ] বি. সোনা বা রুপোর পিণ্ড বা বাট; মুদ্রায় পরিণত হওয়ার জন্য বা তার যোগ্য ধাতুপিণ্ড। [ইং. bullion]।

বুলি

বুলি [ buli ] বি. 1 বোল, বাক্য, ভাষা (বিদেশি বুলি, ইংরেজি বুলি); 2 অস্পষ্ট বা আধো-আধো ভাষা বা কথা (পাখির বুলি, শিশুর বুলি ফোটা); 3 মুখস্হ ভাষা বা কথা, মুখস্হ গত্ (বুলি আওড়ানো)। [হি. বোলী]।

বুলানো

বুলানো ক্রি. বি. 1 আলতোভাবে ছুঁয়ে চালনা করা বা ঘষা (চুলে হাত বুলানো, কাগজে তুলি বুলানো); 2 অগভীরভাবে বা অবহেলাভরে চালনা করা (বইয়ে চোখ বুলানো)। ☐ বিণ. উক্ত অর্থে।

বুলা

বুলা1 [ bulā1 ] ক্রি. (প্রা. কা.) ভ্রমণ বা বিচরণ করা (‘ভ্রমর ঘুরিয়া ঘুরিয়া বুলে’: গো. দা.)। [প্রাকৃ. √ বোল্ল + বাং. আ]। বুলা2 [ bulā2 ] ক্রি. বুলানো। [বুলা1 দ্র]। বুলানো ক্রি. বি. 1 আলতোভাবে ছুঁয়ে চালনা করা বা ঘষা (চুলে হাত বুলানো, কাগজে তুলি বুলানো); 2 অগভীরভাবে বা অবহেলাভরে চালনা করা (বইয়ে চোখ বুলানো)। ☐ বিণ. উক্ত অর্থে।