ফুলশর

ফুলধনু, ফুলবাণ, ফুলশর বি. 1 কামদেবের পুষ্পযুক্ত ধনুক; 2 কামদেব, মদন, কন্দর্প।

ফুলসক্যাপ

ফুলস-ক্যাপ, ফুলস্ক্যাপ [ phulasa-kyāpa, phulaskyāpa ] বিণ. (কাগজ সম্বন্ধে) দৈর্ঘ্যে 17 ইঞ্চি ও প্রস্হে 13 1/2 ইঞ্চি মাপবিশিষ্ট। [ইং. foolscap]।

ফুলকো

ফুলকা, (কথ্য) ফুলকো [ phulakā, (kathya) phulakō ] বি. 1 মাছের কানের নীচে চিরুনির মতো শ্বাসযন্ত্র; 2 ফোলানো জিনিসের পাতলা আবরণ (লুচির ফুলকো)। ☐ বিণ. পাতলা ফাঁপা ও ফোলানো (ফুলকো লুচি)। [হি. ফুলকা]।

ফুলকা

ফুলকা, (কথ্য) ফুলকো [ phulakā, (kathya) phulakō ] বি. 1 মাছের কানের নীচে চিরুনির মতো শ্বাসযন্ত্র; 2 ফোলানো জিনিসের পাতলা আবরণ (লুচির ফুলকো)। ☐ বিণ. পাতলা ফাঁপা ও ফোলানো (ফুলকো লুচি)। [হি. ফুলকা]।

ফুলদানি

ফুলদানি, ফুলদান বি. ফুল সাজিয়ে রাখার পাত্রবিশেষ।

ফুল তোলা

ফুল তোলা বি. ক্রি. গাছ থেকে ফুল চয়ন করা; বস্ত্রাদিতে ফুলের নকশা রচনা করা।

ফুলতোলা

ফুলতোলা বিণ. ফুলের মতো নকশা দিয়ে কারুকার্য করা হয়েছে এমন।

ফুলটুসি

ফুলটুসকি, ফুলটুসি বিণ. (ফুল দিয়ে টসকে দেওয়া যায় এমন) নরম বা তুলতুলে।

ফুলটুসকি

ফুলটুসকি, ফুলটুসি বিণ. (ফুল দিয়ে টসকে দেওয়া যায় এমন) নরম বা তুলতুলে।