ফুল তোলা

ফুল তোলা বি. ক্রি. গাছ থেকে ফুল চয়ন করা; বস্ত্রাদিতে ফুলের নকশা রচনা করা।

ফুলতোলা

ফুলতোলা বিণ. ফুলের মতো নকশা দিয়ে কারুকার্য করা হয়েছে এমন।

ফুলটুসি

ফুলটুসকি, ফুলটুসি বিণ. (ফুল দিয়ে টসকে দেওয়া যায় এমন) নরম বা তুলতুলে।

ফুলটুসকি

ফুলটুসকি, ফুলটুসি বিণ. (ফুল দিয়ে টসকে দেওয়া যায় এমন) নরম বা তুলতুলে।

ফুলঝুরি

ফুলঝুরি বি. আতশবাজিবিশেষ যা থেকে ফুলের মতো আগুনের ফুলকি বার হয়।

ফুলঝাড়ু

ফুলঝাড়ু বি. ঝাউ গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি ঝাঁটাবিশেষ।

ফুলকোঁচা

ফুলকোঁচা বি. ধুতির কোঁচা ফুলের মতো করে কুঞ্চিত বা চুনট করা।

ফুলকারি

ফুলকারি বি. কাপড়ে ফুলের নকশা বা বুটির কাজ।

ফুলকাটা

ফুল-কাটা বিণ. ফুলের মতো নকশা দ্বারা শোভিত।