ফুলসক্যাপ

ফুলস-ক্যাপ, ফুলস্ক্যাপ [ phulasa-kyāpa, phulaskyāpa ] বিণ. (কাগজ সম্বন্ধে) দৈর্ঘ্যে 17 ইঞ্চি ও প্রস্হে 13 1/2 ইঞ্চি মাপবিশিষ্ট। [ইং. foolscap]।

ফুলকো

ফুলকা, (কথ্য) ফুলকো [ phulakā, (kathya) phulakō ] বি. 1 মাছের কানের নীচে চিরুনির মতো শ্বাসযন্ত্র; 2 ফোলানো জিনিসের পাতলা আবরণ (লুচির ফুলকো)। ☐ বিণ. পাতলা ফাঁপা ও ফোলানো (ফুলকো লুচি)। [হি. ফুলকা]।

ফুলকা

ফুলকা, (কথ্য) ফুলকো [ phulakā, (kathya) phulakō ] বি. 1 মাছের কানের নীচে চিরুনির মতো শ্বাসযন্ত্র; 2 ফোলানো জিনিসের পাতলা আবরণ (লুচির ফুলকো)। ☐ বিণ. পাতলা ফাঁপা ও ফোলানো (ফুলকো লুচি)। [হি. ফুলকা]।

ফুলসাজ

ফুলসাজ বি. ফুল দিয়ে সাজা, ফুলসজ্জা।

ফুলশেজ

ফুলশেজ বি. ফুলশয্যা (‘সেখানে কি ফুলশেজে মিশে যাবে দুটি কায়া’: স. দ.)।

ফুলশয্যা

ফুলশয্যা বি. 1 কুসুমাবৃত শয্যা; 2 বিবাহের পর নবদম্পতির প্রথমবার একত্র ফুল ছড়ানো বিছানায় শয়নরুপ অনুষ্ঠান।