ফাণিত

ফাণিত [ phāṇita ] বি. ১. ফেনি বাতাসা, বড়ো বাতাসাবিশেষ; ২. ঘন করা আখের গুড়। [সং. √ ফাণ্ + ণিচ্ + ত]।

ফাটক

ফাটক [ phāṭaka ] বি. ১. সিংহদ্বার, ফটক; ২. হাজত, কারাগার, জেল (চোরকে ফাটকে পোরা হল); ৩. কারাদণ্ড (তার ফাটক হয়েছে)। [হি. ফাটক]।

ফাজলামো

ফাজলামি, ফাজলামো [ phājalāmi, phājalāmō ] বি. বখাটে বা বাচালের মতো আচরণ। [আ. ফাজিল + বাং. আমি, আমো]।

ফাজলামি

ফাজলামি, ফাজলামো [ phājalāmi, phājalāmō ] বি. বখাটে বা বাচালের মতো আচরণ। [আ. ফাজিল + বাং. আমি, আমো]।

ফাজিল

ফাজিল [ phājila ] বিণ. ১. বাচাল, প্রগল্ভ, বখাটে (ফাজিল ছেলে); ২. অতিরিক্ত, অবশিষ্ট (ফাজিল বাকি, ফাজিল খরচ)। ☐ বি. জমার চেয়ে খরচের আধিক্য। [আ. ফাজিল]।

ফাগুয়া

ফাগুয়া বি. ১. ফাগ, আবির; ২. আবির নিয়ে খেলা।

ফানুস

ফানুস [ phānusa ] বি. ১. কাগজের তৈরি বেলুনবিশেষ যা তপ্ত ধোঁয়া বা গ্যাসের সাহায্যে আকাশে উড়ানো হয়; ২. দীপের আবরণ। [আ. ফানুস্]।

ফাণ্টুস

ফাণ্টুস [ phāṇṭusa ] বি. (কথ্য) শূন্যগর্ভ চালবাজ লোক। [দেশি-তু ফাঁট]।

ফাণ্ডা

ফাণ্ডা [ phāṇḍā ] বি. (কথ্য) কোনো বিষয়ে জ্ঞান বা দখল (অঙ্কে দারুণ ফাণ্ডা)। [< ইং. fundamental]।

ফাবড়া

ফাবড়া [ phābaḍ়ā ] বি. ছোটো মোটা লাঠি, পাবড়া, খেটে (মাথায় মারল ফাবড়ার বাড়ি)। [বাং. পাব ( ফাব + ড়া]।