ফ ফিচেল ফিচেল [ phicēla ] বিণ. ১. ফাজিল; ২. ধূর্ত, মতলববাজ; ৩. প্রবঞ্চক। [দেশি]। ফিচলেমি [ phicalēmi ] বি. ফিচেলের আচরণ।
ফ ফিকে ফিকে [ phikē ] বিণ. ১. অনুজ্জ্বল, ফ্যাকাসে (ফিকে লাল); ২. পানসে, জলো (ফিকে চা); ৩. অসার, বাজে (ফিকে কথা)। [দেশি]।
ফ ফাস্ট ফাস্ট [ phāsṭa ] বিণ. ১. যতটা উচিত তার চেয়ে বেশি বেগসম্পন্ন (ঘড়িটা ফাস্ট যাচ্ছে); ২. বেগসম্পন্ন (ফাস্ট ট্রেন)। [ইং. fast]।
ফ ফারেনহাইট ফারেনহাইট [ phārēna-hāiṭa ] বি. ফারেনহাইট-প্রবর্তিত উষ্ণতামাপক এককবিশেষ। ☐ বিণ. উক্ত এককের ব্যবস্হাবিশিষ্ট। [< জার্মান উদ্ভাবক Fahrenheit]।
ফ ফারফোর ফারফোর [ phāra-phōra ] বিণ. ১. ছিদ্রযুক্ত; ২. ঝাঁঝরা; ৩. ফাঁপা (ফারফোর বালা)। [ইং. perforated]।
ফ ফানুস ফানুস [ phānusa ] বি. ১. কাগজের তৈরি বেলুনবিশেষ যা তপ্ত ধোঁয়া বা গ্যাসের সাহায্যে আকাশে উড়ানো হয়; ২. দীপের আবরণ। [আ. ফানুস্]।