ফ ফিরোজা ফিরোজা [ phirōjā ] বি. ১. নীলাভ মণিবিশেষ; ২. ওইরকম বর্ণবিশেষ, আকাশি নীল। ☐ বিণ. নীলাভ (‘ফিরোজা উষায় সন্ধ্যায় গোলাপে’: বিষ্ণু)। [ফা. ফিরোজহ্]।
ফ ফিরিঙ্গি ফিরিঙ্গি [ phiriṅgi ] বি. ১. ইয়োরোপীয় জাতি; ২. ভারতীয় ও ইয়োরোপীয়ের সংমিশ্রণে উত্পন্ন বর্ণসংকর জাতি, ইউরেশীয় জাতি। [ফা. ফিরিঙ্গি]।
ফ ফিনিক্স ফিনিক্স [ phiniksa ] বি. বহু বছর বাঁচে এবং মরে গিয়েও পুনরুজ্জীবিত হয় পাশ্চাত্য রূপকথার এমন পাখিবিশেষ (‘অক্ষয় ফিনিক্স সম’: সু. দ.)। [ইং. phoenix]।
ফ ফিনকি ফিনকি [ phinaki ] বি. ১. স্ফুলিঙ্গ (আগুনের ফিনকি); ২. সবেগে নির্গত তরল পদার্থের ধারা (ফিনকি দিয়ে রক্ত পড়া)। [সং. স্ফুলিঙ্গ]।