ফুচকা

ফুচকা [ phucakā ] বি. আলুসিদ্ধ ছোলা তেঁতুলজল প্রভৃতি সহযোগে খেতে হয় এমন ছোটো ফাঁপা কচুরিজাতীয় খাবারবিশেষ। [হি. ফুচকা]।

ফুঙ্গি

ফুঙ্গি [ phuṅgi ] বি. (প্রধানত ব্রহ্মদেশীয়) বৌদ্ধ সন্ন্যাসী বা পুরোহিত। [বর্মি. ফুঙ্গি]।

ফুকফুক

ফুকফুক [ phuka-phuka ] বি. ক্রমাগত ফোঁকা বা ধূমপান করার ভাব (ফুকফুক করে সিগারেট টানছে)। [ফুঁক দ্র]।

ফুক

ফুক [ phuka ] বি. অতি দ্রুততার ভাব (ফুক করে উড়ে গেল)। [ধ্বন্যা.-তু. ফুড়ুক]।

ফিল্ম

ফিলম, ফিল্ম [ philama, philma ] বি. ১. ফোটোগ্রাফাদি তোলার কাজে ব্যবহৃত অত্যন্ত আলোকসংবেদী পাতবিশেষ; ২. ছায়াচিত্র, চলচ্চিত্র; সিনেমা (ফিলম দেখতে যাওয়া)। [ইং. film]।

ফিলম

ফিলম, ফিল্ম [ philama, philma ] বি. ১. ফোটোগ্রাফাদি তোলার কাজে ব্যবহৃত অত্যন্ত আলোকসংবেদী পাতবিশেষ; ২. ছায়াচিত্র, চলচ্চিত্র; সিনেমা (ফিলম দেখতে যাওয়া)। [ইং. film]।

ফুঁ

ফুঁ [ phu ] বি. ফুত্কার, মুখ থেকে বেগে নির্গত বায়ু (শাঁখে ফুঁ দেওয়া, আগুনে ফুঁ দেওয়া)। [সং. ফুত্কার-তু. হি. ফুঁক]।

ফিশফ্রাই

ফিশফ্রাই [ phiśa-phrāi ] বি. মাছের কাঁটা বার করে নিয়ে ইয়োরোপীয় পদ্ধতিতে ভেজে প্রস্তুত খাবার। [ইং. fishfry]।

ফিল্ডিং

ফিল্ডিং [ philḍi ] বি. ক্রিকেট খেলায় ব্যাটসম্যানকে আউট করার জন্য বোলার ও তার সহযোগী খেলোয়াড়দের মাঠে নির্দিষ্ট নিয়মে বিচরণ। [ইং. fielding]।

ফিলহাল

ফিলহাল [ phila-hāla ] ক্রি-বিণ. হালফিল, সম্প্রতি (ব্যাবসা ফিলহাল ভালো চলছে না)। [আ. ফীল্হাল্]।