ফুলেল

ফুলেল [ phulēla ] বিণ. ১. তিল থেকে নিষ্কাশিত এবং ফুলের গন্ধে সুবাসিত (ফুলেল তেল); ২. ফুলের গন্ধযুক্ত, সুবাসিত; ৩. পুষ্পময় (‘ফুলেল ফাগুন’: নজরুল)। [বাং. ফুল + ল = ফুলল =ফুলেল]।

ফুলুরি

ফুলুরি [ phuluri ] বি. বেসনের বড়াভাজাবিশেষ। [হি. ফুলৌরি]।

ফুলুট

ফুলুট [ phuluṭa ] বি. (আঞ্চ.) বাঁশি (যাত্রাদলে ফুলুট বাজায়)। [ইং. flute]।

ফুলকি

ফুলকি [ phulaki ] বি. স্ফুলিঙ্গ, আগুনের কণা। [সং. স্ফুলিঙ্গ]।

ফুরন

ফুরন [ phurana ] বি. দৈনিক মজুরির পরিবর্তে পুরো কাজের মোট মজুরি হিসাবে চুক্তি, ঠিকা চুক্তি (ফুরনে কাজ করা)। [সং. পূরণ]।

ফুৎকার

ফুত্কার [ phut-kāra ] বি. ১. ফুঁ (‘ফুত্কারে নেভাল প্রদীপ’); ২. ফুঁ দেওয়া; ৩. ফুস ফুস শব্দ। [সং. ফুত্ + √ কৃ + অ]।

ফুটবল

ফুটবল [ phuṭa-bala ] বি. ১. পা দিয়ে খেলবার বায়ুপূর্ণ চামড়ার বলবিশেষ; ২. দুই দলে এগারোজন করে খেলোয়াড়ের বল নিয়ে খেলাবিশেষ। [ইং. football]।

ফুটপাত

ফুটপাত [ phuṭa-pāta ] বি. (প্রধানত শহরের) পথের দুপাশে যে বাঁধানো অংশ পায়ে চলা পথিকদের জন্য নির্দিষ্ট। [ইং. footpath]।

ফুটন্ত

ফুটন্ত [ phuṭanta ] বিণ. ১. আগুনের তাপ ফুটছে এমন (ফুটন্ত দুধ); ২. প্রস্ফুটিত হচ্ছে এমন (ফুটন্ত গোলাপ)। [বাং. √ ফুট্ + অন্ত]।

ফুটন

ফুটন [ phuṭana ] বি. ১. প্রস্ফুটিত বা বিকশিত হওয়া (ফুলের ফুটন দেখি); ২. (তরল পদার্থের) জ্বাল পাবার সময় বুদবুদযুক্ত হওয়া; ৩. ফুটে ওঠা। [বাং. √ ফুট্ (< সং. স্ফুট্) + অন]।