ফেনি

ফেনি [ phēni ] বি. বড়ো বাতাসাবিশেষ, চিনি বা গুড় দিয়ে তৈরি হালকা বাতাসাবিশেষ। [সং. ফাণিত]। ফেনিবাতাসা বি. চিনি বা গুড় দিয়ে তৈরি খুব বড়ো বাতাসা।

ফেনক

ফেনক [ phēnaka ] বি. দুধফেনি পিঠে। [সং. ফেন + ক]।

ফেট্টি

ফেট্টি [ phēṭṭi ] বি. ১. ফেটি, কাপড়ের পটি বা ফালি, ব্যাণ্ডেজ (মাথায় ফেট্টি বাঁধা); ২. পাগড়ি। [ফেটি দ্র]।

ফেটি

ফেটি [ phēṭi ] বি. ১. ছোটো পটি, ব্যাণ্ডেজ বা কাপড়ের ফালি (পায়ে ফেটি বাঁধা); ২. পাগড়ি; ৩. একত্রবদ্ধ কয়েক গোছা সুতো বা লাছি (পশমের ফেটি)। [বাং. ফেটা১ + ই (ক্ষুদ্রার্থে)]।

ফেজ

ফেজ [ phēja ] বি. তুর্কি টুপি বা ওইজাতীয় অন্য টুপি। [তুর. ফেজ. ইং fez]।

ফেকো

ফেকো [ phēkō ] বি. (কথা বলার সময়) মুখ থেকে নির্গত ফেনার মতো শুকনো থুতু। [হি. ফাক্কা < আ. ফাকা]।

ফেঁসো

ফেঁসো [ phēm̐sō ] বি. ১. পাট প্রভৃতির আঁশ; ২. সুতোর সূক্ষ্ম অংশ। [বাং. ফাঁস + উয়া > ও]।

ফুসমন্তর

ফুসমন্তর [ phusa-mantara ] বি. ১. ফুত্কারে বা ফুঁ দিয়ে পড়া ফাঁকির মন্ত্র; ২. গোপন উপদেশ। [বাং. ফুস (ধ্বন্যা.) + সং. মন্ত্র]।

ফুসফাস

ফুসফাস [ phusa-phāsa ] বি. ফিসফিস করে কথা, গোপনে বা অনুচ্চস্বরে কথাবার্তা। [ধ্বন্যা.]।

ফুস

ফুস [ phusa ] বিণ. (কথ্য) অদৃশ্য, অসার, কিছুই নেই এমন (এতগুলো টাকা এরই মধ্যে ফুস হয়ে গেল?)। [ধ্বন্যা.]।