ফ ফেলনা ফেলনা [ phēlanā ] বিণ. ফেলে দেবার বা বর্জন করার যোগ্য, অকিঞ্চিত্কর, তুচ্ছ (সে মোটেই ফেলনা লোক নয়)। [বাং. ফেলন + আ]।
ফ ফেরার ফেরার [ phērāra ] বিণ. পলায়িত; আত্মগোপনকারী (বহুদিন যাবত্ সে ফেরার হয়েছে)। [আ. ফিরার]। ফেরারি বিণ. পালিয়ে বেড়াচ্ছে এমন, পলাতক (ফেরারি আসামি)।
ফ ফেরতা ফেরতা [ phēratā ] বি. ১. ঘের (ফেরতা দিয়ে কাপড় পরা); ২. বদল (হাতফেরতা); ৩. ফিরে আসা (তালফেরতা)। ☐ বিণ. প্রত্যাগত (বিলেত ফেরতা)। ☐ ক্রি-বিণ. ফেরার সময়ে (অফিস ফেরতা ওখানে যাব)। [দ্র ফিরা]।
ফ ফেনিল ফেনিল [ phēnila ] বিণ. ফেনাযুক্ত, সফেন (ফেনিল সমুদ্র, ফেনিল তরঙ্গ)। বি. ফেনিলতা। [সং. ফেন + ইল]।