ফোয়ারা

ফোয়ারা [ phōẏārā ] বি. ১. প্রস্রবণ, ঝরনা, ঊর্ধ্বমুখী জলধারা; ২. উত্স। [আ. ফাওয়ারহ্]।

ফোন

ফোন [ phōna ] বি. টেলিফোন, দূরবর্তী ব্যক্তির সঙ্গে কথা বলার যন্ত্রবিশেষ। [ইং. phone]।

ফোকলা

ফোকলা [ phōkalā ] বিণ. দন্তহীন (ফোকলা হাসি, ফোকলা দাঁতের হাসি)। [দেশি]।

ফোকট

ফোকট [ phōkaṭa ] বি. (অশোভন) বিনামূল্য, নিখরচা (ফোকটে বেড়িয়ে এলে)। [হি. ফোকট]।

ফোঁসা

ফোঁসা [ phōm̐sā ] ক্রি. বি. ফোঁস শব্দ করা; চাপা গর্জন করা; চাপা গর্জনসহ ফুলে ওঠা (রাগে ফুঁসছে)। [বাং. ফোঁস (√ ফুঁস্) + আ]।

ফোঁপল

ফোঁপর, ফোঁপল [ phōm̐para, phōm̐pala ] বি. নারকেলের ভেতরের শাঁস বা বীজাঙ্কুর। [দেশি]।

ফোঁপর

ফোঁপর, ফোঁপল [ phōm̐para, phōm̐pala ] বি. নারকেলের ভেতরের শাঁস বা বীজাঙ্কুর। [দেশি]।

ফেল

ফেল [ phēla ] বিণ. ১. অনুত্তীর্ণ (পরীক্ষায় ফেল); ২. ব্যর্থ (বড়ো বড়ো ডাক্তারও ফেল হয়ে গেল); ৩. নিষ্ক্রিয় (হার্টফেল হওয়া); ৪. দেউলিয়া (ব্যাঙ্ক ফেল হওয়া); ৫. বন্ধ (কারবার ফেল পড়া); ৬. সময়মতো পৌঁছে গাড়ি ধরতে ব্যর্থ (ট্রেন ফেল)। [ইং. fail]।

ফেস্টুন

ফেস্টুন [ phēsṭuna ] বি. কাপড় কাগজ প্রভৃতিতে কিছু লিখে লোকের জ্ঞাতার্থে ঝুলিয়ে দেওয়া। [ইং. festoon]।

ফেরেশতা

ফেরেশতা [ phērēśatā ] বি. (মুস.) দেবদূত। [ফা. ফরিশ্তাহ্]।