ফ ফাজিল ফাজিল [ phājila ] বিণ. ১. বাচাল, প্রগল্ভ, বখাটে (ফাজিল ছেলে); ২. অতিরিক্ত, অবশিষ্ট (ফাজিল বাকি, ফাজিল খরচ)। ☐ বি. জমার চেয়ে খরচের আধিক্য। [আ. ফাজিল]।
ফ ফাগ ফাগ [ phāga ] বি. ১. আবির; ২. আবির নিয়ে খেলার উত্সববিশেষ। [হি. ফাগুয়া]। ফাগুয়া বি. ১. ফাগ, আবির; ২. আবির নিয়ে খেলা।
ফ ফাঁসি ফাঁসি [ phām̐si ] বি. ১. গলায় দড়ির ফাঁস এঁটে হত্যা বা আত্মহত্যা, উদ্বন্ধন; ২. জীবননাশের জন্য গলায় পরবার ফাঁস, উদ্বন্ধনরজ্জু; ৩. গলায় ফাঁস এঁটে মৃত্যুদণ্ড (ফাঁসির হুকুম); ৪. ইচ্ছামতো শক্ত বা আলগা করা যায় এমন বাঁধন। [সং. পাশ]।
ফ ফাঁপর ফাঁপর [ phām̐para ] বি. বিপদ; মুশকিল, হতবুদ্ধিকর বা অস্বস্তিকর অবস্হা (খুব ফাঁপরে পড়ে গেছে লোকটা)। ☐ বিণ. হতবুদ্ধি, বিপন্ন (‘ফাঁপর হইল হর’: ভা. চ.)। [দেশি তু. হি. ফেফড়ী]।
ফ ফাঁদি ফাঁদি [ phān̐di ] বিণ. ফাঁদালো, চওড়া বা বড়ো ব্যাসযুক্ত (ফাঁদি বালা, ফাঁদি নথ)। [বাং. ফাঁদ + ই]।
ফ ফাঁদালো ফাঁদালো [ phān̐dālō ] বিণ. ১. বড়ো ব্যাসযুক্ত, চওড়া মুখওয়ালা বা পেটওয়ালা (ফাঁদালো হাঁড়ি); ২. বৃহদাকার। [বাং. ফাঁদ + আলো]।
ফ ফাঁড়ি ফাঁড়ি [ phān̐ḍ়i ] বি. পুলিশের চৌকি বা ঘাঁটি, ছোটো থানা। [দেশি-তু. মারাঠি ফাংদী]। ফাঁড়িদার বি. ফাঁড়ির প্রধান অফিসার।