ফাউণ্ড্রি

ফাউণ্ড্রি [ phāuṇḍri ] বি. ১. ঢালাইয়ের কারখানা; ২. যেখানে ছাপাখানার টাইপ ঢালাই করা হয়। [ইং. foundry]।

ফলিত

ফলিত [ phalita ] বিণ. ১. ফলবিশিষ্ট; ২. সফল, সত্যরূপে প্রমাণিত; ৩. পরীক্ষা বা গবেষণার দ্বারা সিদ্ধ, প্রক্রিয়ামূলক, applied, practical (ফলিত রসায়ন)। [সং. ফল + ইত]। ফলিত জ্যোতিষ বি. জ্যোতিষশাস্ত্রের যে বিভাগের সাহায্যে শুভাশুভ, ভূত-ভবিষ্যত্ প্রভৃতি জানতে পারা যায়। ফলিতার্থ বি. তাত্পর্য, মূল কথা, সারাংশ।

ফলিত জ্যোতিষ

ফলিত জ্যোতিষ বি. জ্যোতিষশাস্ত্রের যে বিভাগের সাহায্যে শুভাশুভ, ভূত-ভবিষ্যত্ প্রভৃতি জানতে পারা যায়।

ফাংশান

ফাংশান [ phāṃśāna ] বি. অনুষ্ঠান, উত্সব। [ইং. function]।

ফাউল

ফাউল [ phāula ] বি. ১. খেলায় নিয়মভঙ্গ; ২. ফুটবল প্রভৃতি খেলায় ধাক্কাধাক্কি করে নিয়মভঙ্গ। [ইং. foul]।

ফাউণ্টেন পেন

ফাউণ্টেন পেন [ phāuṇṭēna pēna ] বি. যে কলমে একবার কালি ভরে অনেকক্ষণ লেখা যায়, ঝরনাকলম। [ইং. fountain pen]।

ফাউ

ফাউ [ phāu ] বি. যথার্থ প্রাপ্যের অতিরিক্ত কিছু। [দেশি]।

ফাইলেরিয়া

ফাইলেরিয়া [ phāilē-riẏā ] বি. শ্লীপদ রোগ, গোদ, পা-ফোলা রোগ। [ইং. filariasis > filaria]।

ফাইফরমাশ

ফাইফরমাশ [ phāi-pharamāśa ] বি. ছোটোখাটো বিবিধ ফরমাশ (ছেলেটা বাড়িতে থাকে আর ফাইফরমাশ খাটে)। [বাং. ফাই (সহচর শব্দ) + ফা. ফরমায়শ্]।