ফিলটার

ফিলটার [ philaṭāra ] বি. জল ইত্যাদি পরিস্রুত করার যন্ত্র বা প্রক্রিয়াবিশেষ। [ইং. filter]।

ফিরোজা

ফিরোজা [ phirōjā ] বি. ১. নীলাভ মণিবিশেষ; ২. ওইরকম বর্ণবিশেষ, আকাশি নীল। ☐ বিণ. নীলাভ (‘ফিরোজা উষায় সন্ধ্যায় গোলাপে’: বিষ্ণু)। [ফা. ফিরোজহ্]।

ফিরিস্তি

ফিরিস্তি [ phiristi ] বি. ফর্দ, তালিকা। [ফা. ফেহ্রিস্ত]।

ফিরিঙ্গি

ফিরিঙ্গি [ phiriṅgi ] বি. ১. ইয়োরোপীয় জাতি; ২. ভারতীয় ও ইয়োরোপীয়ের সংমিশ্রণে উত্পন্ন বর্ণসংকর জাতি, ইউরেশীয় জাতি। [ফা. ফিরিঙ্গি]।

ফিনিক্স

ফিনিক্স [ phiniksa ] বি. বহু বছর বাঁচে এবং মরে গিয়েও পুনরুজ্জীবিত হয় পাশ্চাত্য রূপকথার এমন পাখিবিশেষ (‘অক্ষয় ফিনিক্স সম’: সু. দ.)। [ইং. phoenix]।

ফিনিক

ফিনিক [ phinika ] বি. ১. দীপ্তি, ঔজ্জ্বল্য (জ্যোত্স্নায় ফিনিক ফোটে); ২. ফিনকি। [ফিনকি দ্র]।

ফিনাইল

ফিনাইল [ phināila ] বি. দুর্গন্ধ দূরকারী ও জীবাণুনাশক তরল পদার্থবিশেষ। [ইং. phenyl]।

ফিচেল

ফিচেল [ phicēla ] বিণ. ১. ফাজিল; ২. ধূর্ত, মতলববাজ; ৩. প্রবঞ্চক। [দেশি]। ফিচলেমি [ phicalēmi ] বি. ফিচেলের আচরণ।

ফিঙ্গক

ফিঙ্গক [ phiṅgaka ] বি. ফিঙে পাখি। [সং. ফিঙ্গ্ + √ গৈ + অ + ক]।