ফ ফেট্টি ফেট্টি [ phēṭṭi ] বি. ১. ফেটি, কাপড়ের পটি বা ফালি, ব্যাণ্ডেজ (মাথায় ফেট্টি বাঁধা); ২. পাগড়ি। [ফেটি দ্র]।
ফ ফেটি ফেটি [ phēṭi ] বি. ১. ছোটো পটি, ব্যাণ্ডেজ বা কাপড়ের ফালি (পায়ে ফেটি বাঁধা); ২. পাগড়ি; ৩. একত্রবদ্ধ কয়েক গোছা সুতো বা লাছি (পশমের ফেটি)। [বাং. ফেটা১ + ই (ক্ষুদ্রার্থে)]।
ফ ফেকো ফেকো [ phēkō ] বি. (কথা বলার সময়) মুখ থেকে নির্গত ফেনার মতো শুকনো থুতু। [হি. ফাক্কা < আ. ফাকা]।
ফ ফিল্ম ফিলম, ফিল্ম [ philama, philma ] বি. ১. ফোটোগ্রাফাদি তোলার কাজে ব্যবহৃত অত্যন্ত আলোকসংবেদী পাতবিশেষ; ২. ছায়াচিত্র, চলচ্চিত্র; সিনেমা (ফিলম দেখতে যাওয়া)। [ইং. film]।
ফ ফিলম ফিলম, ফিল্ম [ philama, philma ] বি. ১. ফোটোগ্রাফাদি তোলার কাজে ব্যবহৃত অত্যন্ত আলোকসংবেদী পাতবিশেষ; ২. ছায়াচিত্র, চলচ্চিত্র; সিনেমা (ফিলম দেখতে যাওয়া)। [ইং. film]।
ফ ফুৎকার ফুত্কার [ phut-kāra ] বি. ১. ফুঁ (‘ফুত্কারে নেভাল প্রদীপ’); ২. ফুঁ দেওয়া; ৩. ফুস ফুস শব্দ। [সং. ফুত্ + √ কৃ + অ]।
ফ ফুটবল ফুটবল [ phuṭa-bala ] বি. ১. পা দিয়ে খেলবার বায়ুপূর্ণ চামড়ার বলবিশেষ; ২. দুই দলে এগারোজন করে খেলোয়াড়ের বল নিয়ে খেলাবিশেষ। [ইং. football]।