ফেলনা

ফেলনা [ phēlanā ] বিণ. ফেলে দেবার বা বর্জন করার যোগ্য, অকিঞ্চিত্কর, তুচ্ছ (সে মোটেই ফেলনা লোক নয়)। [বাং. ফেলন + আ]।

ফুসমন্তর

ফুসমন্তর [ phusa-mantara ] বি. ১. ফুত্কারে বা ফুঁ দিয়ে পড়া ফাঁকির মন্ত্র; ২. গোপন উপদেশ। [বাং. ফুস (ধ্বন্যা.) + সং. মন্ত্র]।

ফুসফাস

ফুসফাস [ phusa-phāsa ] বি. ফিসফিস করে কথা, গোপনে বা অনুচ্চস্বরে কথাবার্তা। [ধ্বন্যা.]।

ফুস

ফুস [ phusa ] বিণ. (কথ্য) অদৃশ্য, অসার, কিছুই নেই এমন (এতগুলো টাকা এরই মধ্যে ফুস হয়ে গেল?)। [ধ্বন্যা.]।

ফুলেল

ফুলেল [ phulēla ] বিণ. ১. তিল থেকে নিষ্কাশিত এবং ফুলের গন্ধে সুবাসিত (ফুলেল তেল); ২. ফুলের গন্ধযুক্ত, সুবাসিত; ৩. পুষ্পময় (‘ফুলেল ফাগুন’: নজরুল)। [বাং. ফুল + ল = ফুলল =ফুলেল]।

ফুলুরি

ফুলুরি [ phuluri ] বি. বেসনের বড়াভাজাবিশেষ। [হি. ফুলৌরি]।

ফুলুট

ফুলুট [ phuluṭa ] বি. (আঞ্চ.) বাঁশি (যাত্রাদলে ফুলুট বাজায়)। [ইং. flute]।

ফুলকি

ফুলকি [ phulaki ] বি. স্ফুলিঙ্গ, আগুনের কণা। [সং. স্ফুলিঙ্গ]।

ফুরন

ফুরন [ phurana ] বি. দৈনিক মজুরির পরিবর্তে পুরো কাজের মোট মজুরি হিসাবে চুক্তি, ঠিকা চুক্তি (ফুরনে কাজ করা)। [সং. পূরণ]।

ফেনক

ফেনক [ phēnaka ] বি. দুধফেনি পিঠে। [সং. ফেন + ক]।