ফ ফেরার ফেরার [ phērāra ] বিণ. পলায়িত; আত্মগোপনকারী (বহুদিন যাবত্ সে ফেরার হয়েছে)। [আ. ফিরার]। ফেরারি বিণ. পালিয়ে বেড়াচ্ছে এমন, পলাতক (ফেরারি আসামি)।
ফ ফেরতা ফেরতা [ phēratā ] বি. ১. ঘের (ফেরতা দিয়ে কাপড় পরা); ২. বদল (হাতফেরতা); ৩. ফিরে আসা (তালফেরতা)। ☐ বিণ. প্রত্যাগত (বিলেত ফেরতা)। ☐ ক্রি-বিণ. ফেরার সময়ে (অফিস ফেরতা ওখানে যাব)। [দ্র ফিরা]।
ফ ফেনিল ফেনিল [ phēnila ] বিণ. ফেনাযুক্ত, সফেন (ফেনিল সমুদ্র, ফেনিল তরঙ্গ)। বি. ফেনিলতা। [সং. ফেন + ইল]।
ফ ফেনি ফেনি [ phēni ] বি. বড়ো বাতাসাবিশেষ, চিনি বা গুড় দিয়ে তৈরি হালকা বাতাসাবিশেষ। [সং. ফাণিত]। ফেনিবাতাসা বি. চিনি বা গুড় দিয়ে তৈরি খুব বড়ো বাতাসা।
ফ ফেল ফেল [ phēla ] বিণ. ১. অনুত্তীর্ণ (পরীক্ষায় ফেল); ২. ব্যর্থ (বড়ো বড়ো ডাক্তারও ফেল হয়ে গেল); ৩. নিষ্ক্রিয় (হার্টফেল হওয়া); ৪. দেউলিয়া (ব্যাঙ্ক ফেল হওয়া); ৫. বন্ধ (কারবার ফেল পড়া); ৬. সময়মতো পৌঁছে গাড়ি ধরতে ব্যর্থ (ট্রেন ফেল)। [ইং. fail]।
ফ ফেস্টুন ফেস্টুন [ phēsṭuna ] বি. কাপড় কাগজ প্রভৃতিতে কিছু লিখে লোকের জ্ঞাতার্থে ঝুলিয়ে দেওয়া। [ইং. festoon]।