ফ ফণী ফণী [ phaṇī ] (-ণিন্) (সাধারণত ফণাবিশিষ্ট বলে) সাপ, ভুজঙ্গ। [সং. ফণা + ইন্]। স্ত্রী. ফণিনী। ফণীন্দ্র, ফণীশ্বর বি. নাগরাজ, বাসুকি। ফণীমনসা বি. ফণার মতো আকারবিশিষ্টা ছোটো কাঁটাগাছবিশেষ।
ফ ফড়ে ফড়ে, ফড়িয়া [ phaḍ়ē, phaḍ়iẏā ] বি. 1 পাইকার, যে ব্যক্তি উত্পাদক বা জোগানদারের কাছ থেকে সস্তা দরে মাল কিনে বেশি দামে বিক্রয় করে; 2 দালাল। [দেশি]।
ফ ফক্কিকা ফক্কিকা [ phakkikā ] বি. 1 ফাঁকি; 2 (সং. ব্যাক.) কূট প্রশ্ন (ভাষ্যফক্কিকা)। [সং. √ ফক্ক্ + ইক + আ]। ফক্কিকার, ফক্কিকারি বি. ফাঁকিবাজি।
ফ ফক্কড় ফক্কড় [ phakk়ḍ় ] বি. 1 ফাজিল বা প্রগল্ভ ব্যক্তি; 2 ধূর্ত বা ধড়িবাজ লোক। [হি. ফক্কড় (রুক্ষ বা নীচ লোক)]। ফক্কড়ি, ফক্কুড়ি বি. ফক্কড়ের মতো আচরণ।
ফ ফোটো ফটো, ফোটো [ phaṭō, phōṭō ] বি. আলোকরশ্মির সাহায্যে গৃহীত প্রতিচ্ছবি, আলোকচিত্র, ফোটোগ্রাফ। [ইং. photograph]। ফটোগ্রাফ বি. আলোকচিত্র। ফটোগ্রাফি বি. আলোকচিত্র গ্রহণের বিদ্যা, প্রক্রিয়া।