ফ ফচকে ফচকে [ phacakē ] বিণ. 1 ফাজিল, ফক্কড়; 2 লঘু স্বভাবযুক্ত; 3 অকালপক্ব। [দেশি]। ফচকেমি, ফচকেমো বি. ফাজলামি, ফক্কড়ি; বাচালতা।
ফ ফক্কিকা ফক্কিকা [ phakkikā ] বি. 1 ফাঁকি; 2 (সং. ব্যাক.) কূট প্রশ্ন (ভাষ্যফক্কিকা)। [সং. √ ফক্ক্ + ইক + আ]। ফক্কিকার, ফক্কিকারি বি. ফাঁকিবাজি।
ফ ফক্কড় ফক্কড় [ phakk়ḍ় ] বি. 1 ফাজিল বা প্রগল্ভ ব্যক্তি; 2 ধূর্ত বা ধড়িবাজ লোক। [হি. ফক্কড় (রুক্ষ বা নীচ লোক)]। ফক্কড়ি, ফক্কুড়ি বি. ফক্কড়ের মতো আচরণ।