ফেরত
ফেরত [ phērata ] বি. ১. প্রত্যর্পণ (বই ফেরত, টাকা ফেরত); ২. পরিশোধ (তোমার বিদ্রুপ তোমাকেই ফেরত দিল); ৩. প্রত্যাবর্তন, ফিরে আসা। ☐ বিণ. ১. প্রত্যর্পিত (ফেরত টাকা); ২. উদ্দিষ্ট ব্যক্তিকে না পেয়ে ফিরে এসেছে এমন (মানি-অর্ডার ফেরত এসেছে); ৩. প্রত্যাগত (বিলেতফেরত); ৪. অব্যবহিত পরেই ফিরে আসবে এমন (ফেরত ডাক)। [হি. ফির্ + বাং. অত]।