ফ ফতো ফতো [ phatō ] বিণ. 1 অন্তঃসারশূন্য; 2 ভিতরে ধনহীন কিন্তু বাইরের জাঁকজমক বজায় রাখে এমন (ফতো নবাব, ফতো বাবু)। [আ. ফৌত্]। ফতো নবাব, ফতো বাবু — যার নবাবের মতো কেবল চালচলন আছে অথচ তার উপযুক্ত সম্বল কিছুই নেই।
ফ ফণী ফণী [ phaṇī ] (-ণিন্) (সাধারণত ফণাবিশিষ্ট বলে) সাপ, ভুজঙ্গ। [সং. ফণা + ইন্]। স্ত্রী. ফণিনী। ফণীন্দ্র, ফণীশ্বর বি. নাগরাজ, বাসুকি। ফণীমনসা বি. ফণার মতো আকারবিশিষ্টা ছোটো কাঁটাগাছবিশেষ।
ফ ফণ ফণা, ফণ [ phaṇā, phaṇa ] বি. সাপের চ্যাপটা বিস্তৃত মাথা, চক্কর। [সং. √ ফণ্ + অ, আ]। ফণাধর বি. 1 ফণাওয়ালা সাপ; 2 সাপ।
ফ ফণা ফণা, ফণ [ phaṇā, phaṇa ] বি. সাপের চ্যাপটা বিস্তৃত মাথা, চক্কর। [সং. √ ফণ্ + অ, আ]। ফণাধর বি. 1 ফণাওয়ালা সাপ; 2 সাপ।