ফ ফিক ফিক1 [ phika1 ] বি. পেশিসংকোচনজনিত হঠাত্ বেদনা, স্নায়ুর আকস্মিক আক্ষেপ এবং তজ্জনিত বেদনা (ফিক ব্যথা, ফিক ধরা)। [দেশি-তু. সং. স্ফিক (কোমরের মাংসপিণ্ড)]। ফিক2 [ phika2 ] বি. দাঁত বার করে অনুচ্চ বা মৃদু হাসি (ফিক করে হেসে ফেলল)। [তু. সং. ফক্ক্ (ধীরগতি)]। ফিকফিক বি. ক্রমাগত ফিক করে হাসি।
ফ ফি ফি1 [ phi1 ] বি. 1 পারিশ্রমিক, দর্শনী (ডাক্তারের ফি); 2 বেতন (কলেজের ফি-বই); 3 মাশুল, প্রদেয় কর (কোর্ট ফি); 4 প্রবেশমূল্য, মূল্য (পরীক্ষার ফি)। [ইং. fee]। ফি2 [ phi2 ] বিণ. প্রত্যেক (ফি বছর)। [আ. ফী]।
ফ ফাল্গুনী ফাল্গুনী বি. 1 ফাল্গুন মাসের পূর্ণিমা, বাসন্তী পূর্ণিমা; 2 বসন্ত, মধুমাস বা মধুমাসের পরিবেশ (‘তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী’: রবীন্দ্র)।
ফ ফাল্গুন ফাল্গুন [ phālguna ] বি. 1 বাংলা বছরের একাদশ মাস; 2 তৃতীয় পাণ্ডব অর্জুন। [সং. ফল্গুনী (নক্ষত্র) + অ]। ফাল্গুনি বি. অর্জুন। ফাল্গুনী বি. 1 ফাল্গুন মাসের পূর্ণিমা, বাসন্তী পূর্ণিমা; 2 বসন্ত, মধুমাস বা মধুমাসের পরিবেশ (‘তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী’: রবীন্দ্র)।
ফ ফালা ফালা [ phālā ] বি. লম্বা টুকরো। [সং. কাল + বাং. আ]। ফালা দেওয়া, ফালা করা ক্রি. বি. লম্বালম্বি কাটা। ফালা-ফালা বিণ. ছিঁড়ে টুকরো টুকরো করা হয়েছে এমন। ফালা ফালা করা ক্রি. বি. একেবারে ছিঁড়ে ফেলা; লম্বা লম্বা টুকরো করে ছেঁড়া।