ফিনফিন [ phinaphina ] বি. (বস্ত্রাদি সম্বন্ধে) অতি মিহি বা সূক্ষ্মতার ভাব। [দেশি-তু. ইং. fine]। ফিনফিন করা ক্রি. অত্যন্ত সূক্ষ্ম বা মিহি বলে মনে হওয়া। ফিনফিনে বিণ. অত্যন্ত সূক্ষ্ম বা মিহি (‘ফিনফিনে আদ্দির উদ্ধত শুভ্রতায়’: প্রেমেন্দ্র)।
ফিতা, (কথ্য) ফিতে [ phitā, (kathya) phitē ] বি. 1 (সচ.) কাপড়ের লম্বা পাতলা ও চ্যাপটা ফালিবিশেষ; 2 দৈর্ঘ্য মাপার জন্য এক গজ বা এক মিটার লম্বা কাপড়ের ফালি। [পো. fita]। ফিতাক্রিমি বি. লম্বা ও চ্যাপটা ক্রিমিবিশেষ।