ফালতু

ফালতু, (আঞ্চ.) ফালতো [ phālatu, (āñca.) phālatō ] বিণ. 1 অনর্থক, বাড়তি, অতিরিক্ত (ফালতু খরচ); 2 তুচ্ছ, বাজে (ফালতু শোক, ফালতু কথা)। [হি. ফালতু]।

ফার্মেসি

ফার্মাসি, ফার্মেসি [ phārmāsi, phārmēsi ] বি. ঔষধালয়, যেখানে ওষুধ তৈরি বা বিক্রয় হয়। [ইং. pharmacy]।

ফার্মাসি

ফার্মাসি, ফার্মেসি [ phārmāsi, phārmēsi ] বি. ঔষধালয়, যেখানে ওষুধ তৈরি বা বিক্রয় হয়। [ইং. pharmacy]।

ফারাক

ফারাক [ phārāka ] বি. পার্থক্য, তফাত (চাহিদা ও জোগানের অনেক ফারাক)। ☐ বিণ. 1 বিচ্ছিন্ন, পৃথক, আলাদা (ফারাক হয়ে বসো); 2 মুক্ত, নিষ্কৃতিপ্রাপ্ত (‘ফারাক করিয়া দেহ ব্যাধের নন্দনে’: ক.ক)। [আ. ফারগ্]।

ফারসি

ফারসি [ phārasi ] বিণ. পারস্যদেশীয়। ☐ বি. পারস্যের ভাষা। [আ. ফার্সী]।

ফার্ম

ফারম1, ফার্ম1 [ phārama1, phārma1 ] বি. ব্যাবসা প্রতিষ্ঠান। [ইং. firm]। ফারম2, ফার্ম2 [ phārama2, phārma2 ] বি. খামার। [ইং. farm]।

ফারম

ফারম1, ফার্ম1 [ phārama1, phārma1 ] বি. ব্যাবসা প্রতিষ্ঠান। [ইং. firm]। ফারম2, ফার্ম2 [ phārama2, phārma2 ] বি. খামার। [ইং. farm]।

ফায়দা

ফায়দা [ phāẏadā ] বি. সুফল, লাভ, উপকার (এতে কী এমন ফায়দা হবে?)। [আ. ফাইদহ্ > হি. ফায়দা]। ফায়দা তোলা, ফায়দা উঠানো ক্রি. বি. সুযোগ নেওয়া।