ফুল
ফুল1 [ phula1 ] বিণ. 1 পুরো মাপের (ফুলহাতা, ফুলশার্ট); 2 পুরো মূল্যের (ফুলটিকিট)। [ইং. full]। ফুল2 [ phula2 ] বি. 1 কুসুম, পুষ্প, উদ্ভিদের যে বর্ণময় এবং কখনো কখনো গন্ধযুক্ত অংশ থেকে বীজ ও ফলের উত্পত্তি হয়; 2 ফুলের মতো নকশা (ফুল-কাটা বাসন, কাপড়ে ফুল তোলা); 3 জরায়ু ও সন্তানের নাভির সঙ্গে যে মাংসপিণ্ড সংযুক্ত থাকে, গর্ভকুসুম, অমরা, placenta. [সং. ফুল্ল]। ফুলকচি বিণ. একেবারে বা খুব কচি (ফুলকচি শসা)। ফুলকপি দ্র কপি। ফুল-কাটা বিণ. ফুলের মতো নকশা দ্বারা শোভিত। ফুলকারি বি. কাপড়ে ফুলের নকশা বা বুটির কাজ। ফুলকোঁচা বি. ধুতির কোঁচা ফুলের মতো করে কুঞ্চিত বা চুনট করা। ফুলখড়ি...
ফুটুনি
ফুটানি, (কথ্য) ফুটুনি [ phuṭāni, (kathya) phuṭuni ] বি. 1 অশোভন বাবুগিরি বা জাঁক (হাতে দুটো পয়সা পেয়েই ফুটানি শুরু করেছে); 2 অশোভন অহংকার বা বড়াই (অত ফুটানি কোরো না, তোমার ক্ষমতা জানা আছে)। [সং. √ স্ফুট্ > বাং. √ ফুট্ + আনি]। ফুটানিরাম বি. 1 হামবড়া বা দেমাকি লোক; 2 অশোভনভাবে বাবুগিরি করে এমন লোক।