ফ ফুরফুর ফুর-ফুর [ phura-phura ] বি. 1 মৃদুমন্দ বায়ুপ্রবাহের ভাব; 2 বাতাসে চুল কাপড় প্রভৃতি পাতলা ও হালকা পদার্থের ওড়ার ভাব। [ধ্বন্যা.]। ফুর-ফুরে বিণ. 1 ফুরফুর করে এমন; 2 লঘু ও মনোরম (ফুরফুরে হাওয়া)।
ফ ফুপা ফুফা, (কথ্য) ফুপা [ phuphā, kathya phupā ] বি. (বাঙালি মুসলমানদের মধ্যে প্রচলিত) পিসে, পিসেমশায়। [হি. ফুফা]। ফুফু, (কথ্য) ফুপু বি. (স্ত্রী.) পিসি। ফুফাতো বিণ. পিসতুতো।
ফ ফুফা ফুফা, (কথ্য) ফুপা [ phuphā, kathya phupā ] বি. (বাঙালি মুসলমানদের মধ্যে প্রচলিত) পিসে, পিসেমশায়। [হি. ফুফা]। ফুফু, (কথ্য) ফুপু বি. (স্ত্রী.) পিসি। ফুফাতো বিণ. পিসতুতো।
ফ ফুড়ুকফাড়ুক ফুড়ুকফাড়ুক বি. ক্রি-বিণ. বারবার চকিতে ওড়ার, পালানোর বা চঞ্চলতার ভাব (চড়াইটা ফুড়ুকফাডু়ক করছে, ফুড়ুকফাডু়ক উড়ে যাচ্ছে)।
ফ ফুড়ুক ফুড়ুক [ phuḍ়uka ] বি. 1 চকিতে উড়ে যাবার ভাব (পাখিটা ফুড়ুক করে উড়ে গেল); 2 হুঁকায় তামাক খাবার শব্দ (ফুড়ুক ফুড়ুক করে তামাক টানছে)। [ধ্বন্যা.]। ফুড়ুকফাড়ুক বি. ক্রি-বিণ. বারবার চকিতে ওড়ার, পালানোর বা চঞ্চলতার ভাব (চড়াইটা ফুড়ুকফাডু়ক করছে, ফুড়ুকফাডু়ক উড়ে যাচ্ছে)।
ফ ফুটি ফুটি [ phuṭi ] বি. পাকলে ফেটে যায় এমন কাঁকুড়জাতীয় ফলবিশেষ। [সং. স্ফুটি]। ফুটিফাটা বিণ. ফুটির মতো সম্পূর্ণ ফেটে গেছে এমন (খরায় মাটি ফুটিফাটা হয়েছে)।