প্রাণে মারা

প্রাণে মারা ক্রি. বি. মৃত্যু ঘটানো, হত্যা করা, মেরে ফেলা।

প্রাণেশ্বর

প্রাণেশ, প্রাণেশ্বর বি. 1 জীবনের অধীশ্বর; 2 স্বামী, পতি; 3 প্রেমিক।

প্রাণেশ

প্রাণেশ, প্রাণেশ্বর বি. 1 জীবনের অধীশ্বর; 2 স্বামী, পতি; 3 প্রেমিক।

প্রাণোচ্ছল

প্রাণোচ্ছল বিণ. প্রাণবন্ত, প্রফুল্লতাযুক্ত ও আবেগময়।

প্রাণ

প্রাণ [ prāṇa ] বি. 1 জীবন (প্রাণহীন দেহ); 2 শ্বাসরূপে গৃহীত বায়ু, দম (অল্পপ্রাণ, মহাপ্রাণ); 3 দেহস্হ পঞ্চবায়ু যথা প্রাণ অপান সমান উদান ও ব্যান; 4 জীবনীশক্তি; 5 মন, চুত্ত, হৃদয় (‘প্রাণ চায়, চক্ষু না চায়’: রবীন্দ্র); 6 আন্তরিকতা, স্ফূর্তি, সজীবতা (প্রাণবন্ত মানুষ, প্রাণহীন গান, প্রাণহীন রচনা)। [সং. প্র + √ অন্ + অ]। প্রাণ উড়ে যাওয়া ক্রি. ভয়ে মৃতপ্রায় হওয়া। প্রাণ ওষ্ঠাগত হওয়া ক্রি. অত্যন্ত কষ্টকর অবস্হায় পড়া। প্রাণকান্ত বি. হৃদয়েশ্বর; স্বামী, পতি; প্রেমিক। প্রাণকৃষ্ণ বি. 1 প্রাণসম প্রিয় শ্রীকৃষ্ণ; 2 (আল.) পরম আদরের পাত্র। প্রাণখোলা বিণ. অকপট; উদার; উদাত্ত (প্রাণখোলা হাসি)। প্রাণগত বিণ. মনোগত; আন্তরিক। প্রাণগতিক বিণ....

প্লেন

প্লেন1 [ plēna1 ] বিণ. মসৃণ, সমতল। [ইং. plane]। প্লেন2 [ plēna2 ] বিণ. সাদাসিধা। [ইং. plain]। প্লেন3 [ plēna3 ] বি. বিমানপোত, উড়োজাহাজ। [ইং. plane < aeroplane]।

প্লাস

প্লাস [ plāsa ] বি. (গণি.) যোগচিহ্ন। [ইং. plus]।

প্লাবী

প্লাবী (-বিন্) বিণ. প্লাবক, প্লাবনকারী।