প্রাণিধিক

প্রাণিধিক বিণ. প্রাণের চেয়েও বেশি প্রিয়, অত্যন্ত স্নেহভাজন বা প্রীতিভাজন।

প্রাণান্ত

প্রাণান্ত বি. মৃত্যু; নিদারুণ কষ্ট (‘প্রাণ রাখিতে সদাই প্রাণান্ত’: দ্বি. রা.)।

প্রাণান্তকর

প্রাণান্তিক, প্রাণান্তকর বিণ. যাতে মৃত্যু ঘটতে পারে, মৃত্যুতুল্য অর্থাত্ ভয়ানক (প্রাণান্তকর পরিশ্রম, প্রাণান্তিক বেদনা)।

প্রাণান্তিক

প্রাণান্তিক, প্রাণান্তকর বিণ. যাতে মৃত্যু ঘটতে পারে, মৃত্যুতুল্য অর্থাত্ ভয়ানক (প্রাণান্তকর পরিশ্রম, প্রাণান্তিক বেদনা)।