প্রাণেশ

প্রাণেশ, প্রাণেশ্বর বি. 1 জীবনের অধীশ্বর; 2 স্বামী, পতি; 3 প্রেমিক।

প্রাণোচ্ছল

প্রাণোচ্ছল বিণ. প্রাণবন্ত, প্রফুল্লতাযুক্ত ও আবেগময়।

প্লাবী

প্লাবী (-বিন্) বিণ. প্লাবক, প্লাবনকারী।

প্লাবিতা

প্লাবিতা বি. প্লাবিত বা নিমজ্জিত করার শক্তি।

প্লাবিত

প্লাবিত বিণ. জলে ডুবে গেছে এমন, নিমজ্জিত; জলে ভেসে গেছে এমন (অশ্রুপ্লাবিত, বন্যাপ্লাবিত গ্রাম)।

প্লাবক

প্লাবক বিণ. প্লাবিত করে এমন, প্লাবনকারী।

প্লাবন

প্লাগ, প্লাবন [ plāga, plābana ] বি. প্রবল বন্যা; নদী ইত্যাদির জলস্ফীতিজনিত উপদ্রববিশেষ। [সং. √ প্লু + ণিচ্ + অ, অন]। প্লাবক বিণ. প্লাবিত করে এমন, প্লাবনকারী। প্লাবিত বিণ. জলে ডুবে গেছে এমন, নিমজ্জিত; জলে ভেসে গেছে এমন (অশ্রুপ্লাবিত, বন্যাপ্লাবিত গ্রাম)। প্লাবিতা বি. প্লাবিত বা নিমজ্জিত করার শক্তি। প্লাবী (-বিন্) বিণ. প্লাবক, প্লাবনকারী।