পরিত্যাগ

পরিত্যাগ [ pari-tyāga ] বি. বর্জন, পরিহার, ত্যাগ (গৃহ পরিত্যাগ, সংসার পরিত্যাগ)। [সং. পরি + ত্যাগ]।

পরিত্যক্তা

পরিত্যক্তা বিণ. (স্ত্রী.) বর্জিতা, যাকে ত্যাগ করা হয়েছে (স্বামীপরিত্যক্তা)।

পরিত্যক্ত

পরিত্যক্ত [ pari-tyakta ] বিণ. 1 বর্জিত, ত্যক্ত (বন্ধুদের দ্বারা পরিত্যক্ত); 2 ফাঁকা, যেখানে কেউ বাস করে না (পরিত্যক্ত বাড়ি)। [সং. পরি + √ ত্যজ্ + ত]। পরিত্যক্তা বিণ. (স্ত্রী.) বর্জিতা, যাকে ত্যাগ করা হয়েছে (স্বামীপরিত্যক্তা)।

পরিতোষ

পরিতোষ [ pari-tōṣa ] বি. গভীর তৃপ্তি, আনন্দ বা সন্তোষ (পরিতোষ বিধান করা, পরিতোষ লাভ করা)। [সং. পরি + √ তুষ্ + অ]। বিণ. পরিতুষ্ট।

পরিণেতা

পরিণেতা [ pari-ṇētā ] (-তৃ) বি. 1 বিবাহকর্তা, যে বিবাহ করে; 2 স্বামী। [সং. পরি + √ নী + তৃ]।

পরিণীত

পরিণীত [ pari-ṇīta ] বিণ. বিবাহিত। [সং. পরি + √ নী + ত]। স্ত্রী. পরিণীতা।

পরীণাহ

পরিণাহ, পরীণাহ [ pari-ṇāha, parī-ṇāha ] বি. 1 বিস্তার, প্রসার (‘প্রত্যক্ষের পরীণাহ মেপে যাদের সংসার যাত্রা’: সু. দ.); 2 বাহ্যরেখা, সীমান্ত রেখা, contour (বি. প.)। [সং. পরি + √ নহ্ + অ]।

পরিণাহ

পরিণাহ, পরীণাহ [ pari-ṇāha, parī-ṇāha ] বি. 1 বিস্তার, প্রসার (‘প্রত্যক্ষের পরীণাহ মেপে যাদের সংসার যাত্রা’: সু. দ.); 2 বাহ্যরেখা, সীমান্ত রেখা, contour (বি. প.)। [সং. পরি + √ নহ্ + অ]।

পরিতৃপ্তি

পরিতৃপ্তি বি. গভীর বা পূর্ণ তৃপ্তি (ক্ষুধায় পরিতৃপ্তি)।