প পর্জন্য পর্জন্য [ parjanya ] বি. 1 গর্জনকারী ও জলবর্ষী মেঘ; 2 মেঘ; 3 ইন্দ্র। [সং. পৃয্ + অন্য (পর্জ=পর্য)]। পর্জন্যমাতৃক, বিণ. দেবমাতৃক -এর অনুরূপ।
প পরোয়া পরোয়া [ parōẏā ] বি. 1 গ্রাহ্য বা গণনীয় বলে বোধ; 2 ভয়ডর, আশঙ্কা (বেপরোয়া); 3 তোয়াক্কা, সমীহ, কেয়ার (সে কাউকেই পরোয়া করে না)। [ফা. পর্বা]। কুছ পরোয়া নেই — কোনো ভয় নেই।
প পরোপজীবী পরোপজীবী [ parōpa-jībī ] (-বিন্) বিণ. 1 পরের সাহায্যের উপর নির্ভর করে বাঁচে এমন; 2 পরনির্ভর। [সং. পর3 + উপ + √জীব্ + ইন্]। পরোপজীব্য বিণ. পরের আশ্রয়ে জীবনধারণকারী; পরের গলগ্রহ হয়ে বাঁচে এমন।
প পরোপকার পরোপকার [ parōpa-kāra ] বি. পরের উপকার বা মঙ্গল। [সং. পর3+ উপকার]। পরোপকারী (-রিন্) বিণ. অপরের উপকার করে এমন। স্ত্রী. পরোপকারিণী। পরোপকারিতা বি. 1 পরোপকার; 2 পরোপকারের প্রবৃত্তি।
প পরোক্ষ পরোক্ষ [ parōkṣa ] বিণ. 1 অপ্রত্যক্ষ, ইন্দ্রিয়াতীত, সাক্ষাত্ জ্ঞানের বহির্ভূত (পরোক্ষ প্রমাণ); 2 সরাসরি নয় এমন (পরোক্ষ নিন্দা)। [সং. পর3 + অক্ষ (=ইন্দ্রিয়, জ্ঞান) তু. বিপ. প্রত্যক্ষ]।