পর্ণমোচন

পর্ণমোচন বি. 1 গাছের পাতা ঝরা; 2 পাতা ঝরার দিন বা সময়।

পর্ণাদ

পর্ণাদ বিণ. ব্রত পালনের জন্য শাকপাতামাত্র খায় এমন।

পর্ণিক

পর্ণিক বি. শাকপাতা উত্পাদনকারী ও বিক্রেতা।

পর্ণী

পর্ণী (-র্নিন্) বিণ. পত্রযুক্ত (সপ্তপর্ণী)। ☐ বি. বৃক্ষ, গাছ।

পর্ণ

পর্ণ [ parṇa ] বি. 1 গাছের পাতা (পর্ণকুটির, পর্ণশয্যা); 2 তাম্বূল, পান; 3 পাখির পালক (সুপর্ণ)। [সং. √ পৃ + ন]। পর্ণকার বি. পানব্যবসায়ী বা পানচাষি, বারুইজাতি। পর্ণকুটির, পর্ণশালা বি. গাছের পাতা দিয়ে ছাওয়া ঘর, কুঁড়েঘর। পর্ণপুট বি. পাতা দিয়ে তৈরি ঠোঙা। পর্ণমৃগ বি. 1 বাঁদর;2 কাঠবিড়াল। পর্ণমোচন বি. 1 গাছের পাতা ঝরা; 2 পাতা ঝরার দিন বা সময়। পর্ণমোচী ( চিন্) বিণ. পত্রত্যাগী, শীতকালে পাতা ঝরে যায় এমন, deciduous (বি.প.)। পর্ণসি বি. 1 শাক; 2 জলের মধ্যে ঘর, জলটুঙি। পর্ণাদ বিণ. ব্রত পালনের জন্য শাকপাতামাত্র খায় এমন। পর্ণাস বি. তুলসী। পর্ণাহার বি. শাকপাতা খাওয়া। পর্ণিক বি. শাকপাতা উত্পাদনকারী ও বিক্রেতা। পর্ণী (-র্নিন্) বিণ. পত্রযুক্ত (সপ্তপর্ণী)। ☐ বি. বৃক্ষ, গাছ।