পলল শিলা

পলল শিলা বি. পলিমাটি থেকে উত্পন্ন বা পলিজাত শিলা।

পলল

পলল [ palala ] বি. 1 মাংস, পল; 2 পলি; 3 পাঁক; 4 মিষ্টান্নবিশেষ। [সং. √ পল্ + অল]। পলল শিলা বি. পলিমাটি থেকে উত্পন্ন বা পলিজাত শিলা।

পলায়ন

পলায়ন [ palāẏana ] বি. (ভয়ে বা অন্য কোনো কারণে) দৃষ্টির বাইরে যাওয়া, পালানো, চম্পট। [সং. পরা2 + √ অয়্ + অন]। পলায়নি বিণ. পালাতে চায় বা এড়িয়ে যেতে চায় এমন (পলায়নি দৃষ্টিভঙ্গি)। পলায়নি মনোবৃত্তি বি. এড়িয়ে যাওয়া, escapism. পলায়মান বিণ. পলায়ন করছে এমন। পলায়িত বিণ. পালিয়েছে এমন। স্ত্রী. পলায়িতা।

পলতে

পলতে [ palatē ] বি. পলিতা, প্রদীপের সলতে। [ফা. পলীতাহ]।

পলটন

পলটন, পল্টন [ palaṭana, palṭana ] বি. সৈন্যদল, ফৌজ। [ইং. platoon]।

পলকা

পলকা1 [ palakā1 ] বিণ. ভঙ্গুর; অত্যন্ত দুর্বল বা অদৃঢ়। [বাং.পল2 + ক + আ]। পলকা2 [ palakā2 ] বি. পাশ্চাত্য নৃত্যবিশেষ। [ইং. polka < চেখ pulka]।

পলকে হারানো

পলকে হারানো ক্রি. বি. নিমেষের মধ্যে বা মুহূর্তের মধ্যে হারানো।

পলতা

পলতা [ palatā ] বি. পটোলের পাতা বা লতা। [বাং. পটোললতা]।

পলটা

পলটা [ palaṭā ] ক্রি. (প্রা. বাং. ও ব্রজ.) 1 উলটানো (‘পলটি বসাল কনক কটোরা’: বিদ্যা.); 2 পিছন ফেরা বা প্রত্যাবর্তন করা (‘পুন কহে পলটি ন পৈঠালি পানী’: বিদ্যা); 3 জড়িয়ে দেওয়া (‘ধরল বস্ত্র নিল রাজা গলাতে পলটাইয়া’: গোপীচন্দ্র)। [হি. মৈ. √ পলট < প্রাকৃ. √ পল্লট্ট < সং.পর্যস]।

পল্টন

পলটন, পল্টন [ palaṭana, palṭana ] বি. সৈন্যদল, ফৌজ। [ইং. platoon]।