পলান্ন

পলান্ন [ palānna ] বি. মাংস-সহযোগে পাক-করা অন্ন; পোলাও। [সং. পল + অন্ন]।

পালানো

পলানো, পালানো [ palānō, pālānō ] ক্রি. পলায়ন করা। ☐ বি. পলায়ন। ☐ বিণ. পলায়িত; পলাতক, পালিয়ে গেছে এমন। [পলা দ্র]।

পলানো

পলানো, পালানো [ palānō, pālānō ] ক্রি. পলায়ন করা। ☐ বি. পলায়ন। ☐ বিণ. পলায়িত; পলাতক, পালিয়ে গেছে এমন। [পলা দ্র]।

পলাতকা

পলাতকা – বিণ. স্ত্রী. পলাতক (‘চলিছে ছুটিয়া পলাতকা হিয়া’: রবীন্দ্র)।

পলাতক

পলাতক [ palātaka ] বিণ. 1 পালিয়েছে এমন (পলাতক আসামি); 2 নিরুদ্দেশ। [< সং. পলায়ক]। বিণ. স্ত্রী. পলাতকা ('চলিছে ছুটিয়া পলাতকা হিয়া': রবীন্দ্র)।

পলাণ্ডু

পলাণ্ডু [ palāṇḍu ] বি. পেঁয়াজ। [সং. √ পল্ + অণ়্ড + ক্বিপ্ + উ]।

পলাঙ্গ

পলাঙ্গ [ palāṅga ] বি. জলজন্তুবিশেষ, শুশুক। [সং. পল (মাংসবহুল) + অঙ্গ]।

পলাগ্নি

পলাগ্নি [ palāgni ] বি. পিত্ত। [সং. পল (=মাংস) + অগ্নি]।

পলা

পলা1 [ palā1 ] বি. 1 রত্নবিশেষ, প্রবাল; 2 সাধারণত বিবাহিত হিন্দু নারীর পরিহিত লাল চুড়িবিশেষ। [সং. প্রবাল]। পলা2 [ palā2 ] বি. তেল তোলার জন্য লোহার তৈরি লম্বা হাতলওয়ালা বাটিবিশেষ। [সং. পল + বাং. আ]। পলা3 [ palā3 ] ক্রি. পলায়ন করা, পালিয়ে যাওয়া। [প্রাকৃ. পা. √ পলায়]।

পলস্তারা

পলস্তারা [ palastārā ] বি. (প্রধানত) (চুন বালি সুরকি সিমেণ্ট প্রভৃতি মিশ্রিত) প্রলেপ (দেওয়ালের পলস্তারা খসে গেছে)। [ইং. plaster]।