পাতঞ্জল

পাতঞ্জল [ pātañjala ] বিণ. পতঞ্জলিকৃত (পাতঞ্জল ভাষ্য)। [সং. পতঞ্জলি + অ]। পাতঞ্জল দর্শন বি. যোগদর্শন।

পাতকী

পাতকী (-কিন্) বিণ. বি. পাপী। স্ত্রী. পাতকিনী।

পাতক

পাতক [ pātaka ] বি. পাপ। [সং. √ পত্ + ণিচ্ + অক]। পাতকী (-কিন্) বিণ. বি. পাপী। স্ত্রী. পাতকিনী।

পাত করা

পাত করা ক্রি. বি. আহারের জন্য কলাপাতা ইত্যাদি বিছানো, ঠাঁই করা।

পাতগালা

পাতগালা বি. গাছের পাতার মতো গালার পাতলা পাতা।

পাতড়া

পাতড়া বি. উচ্ছিষ্ট পাতা; কলাপাতায় খাওয়ার প্রণালীবিশেষ বা ওইভাবে আহার করা খাদ্য।