পাতানো

পাতানো ক্রি. বি. বিস্তারিত করানো; বিছিয়ে নেওয়ানো; সামনে মেলে দেওয়ানো; প্রস্তুত করানো; স্হাপন করানো; সম্বন্ধ স্হাপন করা (বন্ধুত্ব পাতানো); জমাট বাঁধানো। ☐ বি. প্রথম দুই অর্থে। ☐ বিণ. অন্যের দ্বারা বিছিয়ে নেওয়া হয়েছে এমন; জন্মগত নয় এমন; কৃত্রিম (পাতানো সম্পর্ক)।

পাতচাটা

পাতাচাটা, পাতচাটা বিণ. অপরের উচ্ছিষ্ট পাতা চেটে বেড়ায় এমন হীন বা অনুগ্রহপ্রার্থী।

পাতাচাটা

পাতাচাটা, পাতচাটা বিণ. অপরের উচ্ছিষ্ট পাতা চেটে বেড়ায় এমন হীন বা অনুগ্রহপ্রার্থী।

পাতাকুড়ুনি

পাতাকুড়ুনি, (বর্জি.) পাতাকুড়ুনী বিণ. অপরের উচ্ছিষ্ট পাতায় যা থাকে তাই কুড়িয়ে খায় এমন, অতি দরিদ্র।

পাতা করা

পাতা করা ক্রি. বি. আহারের জন্য আসন পাতা।

পাতা

পাতা1 [ pātā1 ] (-তৃ) বিণ. পালক, রক্ষক (বিশ্বপাতা)। [সং. √ পা + তৃ]। পাতা2 [ pātā2 ] বি. 1 পত্র (গাছের পাতা); 2 বইয়ের পৃষ্ঠা (তিনের পাতা); 3 ভোজনপাত্ররূপে ব্যবহৃত বৃক্ষপত্র (পাতা ফেলা); 4 পাতার মতো বিন্যাস (পাতা-কাটা চুল); 5 চোখের পল্লব। [সং. পত্র]। পাতা করা ক্রি. বি. আহারের জন্য আসন পাতা। পাতাকুড়ুনি (বর্জি.) পাতাকুড়ুনী বিণ. অপরের উচ্ছিষ্ট পাতায় যা থাকে তাই কুড়িয়ে খায় এমন, অতি দরিদ্র। পাতাচাটা, পাতচাটা বিণ. অপরের উচ্ছিষ্ট পাতা চেটে বেড়ায় এমন হীন বা অনুগ্রহপ্রার্থী। পাতা3 [ pātā3 ] ক্রি. বি. 1 বিস্তারিত করা (আঁচল পাতা); 2 বিছানো (বিছানা পাতা, আসন পাতা); 3 স্হাপন করা (ঘট পাতা, সংসার পাতা); 4 সামনো নোয়ানো বা মেলে দেওয়া (মাথা পাতা, হাত পাতা); 5 নিয়োগ করা (কান পাতা, আড়ি পাতা); 6 আয়োজন করা, প্রস্তুত করা (ফাঁদ পাতা); 7 জমাট বাঁধার ব্যবস্হা করা (দই...

পাতশাহি

পাতশাহি বিণ. পাতশার যোগ্য বা পাতশাসম্পর্কিত (পাতশাহি মর্যাদা)। ☐ বি. পাতশার পদ।

পাতশা

পাতশা [ pātaśā ] বি. (মুসলমান) সম্রাট বা নৃপতি। তু. বাদশা। [ফা. পাত্শাহ্]। পাতশাহি বিণ. পাতশার যোগ্য বা পাতশাসম্পর্কিত (পাতশাহি মর্যাদা)। ☐ বি. পাতশার পদ।

পাতনচি

পাতনচি [ pātanaci ] বি. শোয়া বা বসার জন্য যা পেতে বা বিছিয়ে দেওয়া হয়; শতরঞ্জি, গালিচা প্রভৃতি। [দেশি]।

পাতন

পাতন [ pātana ] বি. 1 অধঃক্ষেপণ, নীচে ফেলা; 2 চুয়ানো, বকযন্ত্রদ্বারা নিষ্কাশন, distillation (তির্যক পাতন); চোলাই; 3 বিছিয়ে দেওয়া, পেতে দেওয়া। [সং. √ পত্ + ণিচ্ + অন]।