পাপ

পাপ [ pāpa ] বি. 1 অধর্ম, কলুষ, কল্মষ; 2 অন্যায় বা অশাস্ত্রীয় কাজ; 3 পাপিষ্ঠ ব্যক্তি, আপদ (এ পাপ এখন বিদায় হলে বাঁচি)। ☐ বিণ. 1অশুভ (পাপগ্রহ); 2 পাপী (পাপাত্মা); 3 অন্যায়, পাপজনক (পাপযোগ)। [সং. √ পা + প]। পাপকৃত্ বিণ. পাপকাজ করে এমন। পাপক্ষালন বি. পাপ বা দোষ কাটানো। পাপগ্রহ বি. শনি, মঙ্গল প্রভৃতি অশুভ গ্রহ। পাপঘ্ন, পাপহর বিণ. পাপনাশকারী, যে পাপ দূর করে। পাপদৃষ্টি বি. কুনজর, দুরভিসন্ধিমূলক দৃষ্টি। পাপবুদ্ধি, পাপমতি বিণ. দুর্মতি, কুমতলবপূর্ণ। পাপভাক (-জ্) বিণ. পাপী; পাপকারী। পাপভাগী (-গিন্) পাপী, পাপকর্মের অংশীদার। পাপযোগ বি. (জ্যোতিষ) তিথি বার প্রভৃতির পাপজনক বা অশুভ সম্মেলন। পাপাচার বিণ. দুরাচার, পাপিষ্ঠ। ☐ বি. পাপকর্ম। পাপচারী (-রিন্) বিণ. পাপিষ্ঠ, দুরাত্মা। পাপাত্মা (-ত্মন্), পাপাশয়, পাপিষ্ঠ বিণ. অতিশয় পাপী, দুরাচার; যে পাপচিন্তা করে এবং পাপকাজ করে। স্ত্রী. পাপিষ্ঠা। পাপী (-পিন্) বিণ. পাপ...

পান্না

পান্না2 [ pānnā2 ] বি. সবুজ রঙের দামি মণিবিশেষ, মরকত। [হি. পন্না]।

পান্হশালা

পান্হনিবাস, পান্হশালা বি. 1 পথিকদের বিশ্রামের স্হান, সরাই, চটি; 2 হোটেল; বোর্ডিং।

পান্হনিবাস

পান্হনিবাস, পান্হশালা বি. 1 পথিকদের বিশ্রামের স্হান, সরাই, চটি; 2 হোটেল; বোর্ডিং।

পান্হপাদপ

পান্হপাদপ বি. মাদাগাস্কার (বর্তমান মালাগাসি)। দ্বীপের বৃক্ষবিশেষ যার দেহে আঘাত লাগলে নির্মল জল বার হয়।

পান্হ

পান্হ [ pānha ] বি. পথিক, পথভ্রমণকারী (‘পান্হ, এখনো কেন অলসিত অঙ্গ’: রবীন্দ্র)। [সং. পথিন্ + অ]। পান্হনিবাস, পান্হশালা বি. 1 পথিকদের বিশ্রামের স্হান, সরাই, চটি; 2 হোটেল; বোর্ডিং। পান্হপাদপ বি. মাদাগাস্কার (বর্তমান মালাগাসি)। দ্বীপের বৃক্ষবিশেষ যার দেহে আঘাত লাগলে নির্মল জল বার হয়।

পাণ্ডা

পাণ্ডা1 [ pāṇḍā1 ] বি. 1 তীর্থস্হানের পূজারি ব্রাহ্মণ; 2 (সচ. বিদ্রুপে) উদ্যোক্তা, নায়ক, প্রধান ব্যক্তি (দলের পাণ্ডা)। [হি. পণ্ডা]। পাণ্ডা2 [ pāṇḍā2 ] বি. হিমালয় অঞ্চলের বাদামি বা ধূসর লোমযুক্ত ভালুকের মতো প্রাণী। [নেপালি শব্দ]।

পানিপাঁড়ে

পানিপাঁড়ে বি. পানীয় জল বিতরণের কাজে নিযুক্ত পশ্চিমা ব্রাহ্মণ।