পাপভাগী

পাপভাগী (-গিন্) পাপী, পাপকর্মের অংশীদার।

পাপযোগ

পাপযোগ বি. (জ্যোতিষ) তিথি বার প্রভৃতির পাপজনক বা অশুভ সম্মেলন।

পাপাচার

পাপাচার বিণ. দুরাচার, পাপিষ্ঠ। ☐ বি. পাপকর্ম।

পাপচারী

পাপচারী (-রিন্) বিণ. পাপিষ্ঠ, দুরাত্মা।

পাপাত্মা

পাপাত্মা (-ত্মন্), পাপাশয়, পাপিষ্ঠ বিণ. অতিশয় পাপী, দুরাচার; যে পাপচিন্তা করে এবং পাপকাজ করে। স্ত্রী. পাপিষ্ঠা।

পাপী

পাপী (-পিন্) বিণ. পাপ করে এমন, পাপাচারী। স্ত্রী. পাপিনী।

পাপীয়সী

পাপীয়সী বিণ. (স্ত্রী.) মহাপাপকারিণী।