প পায়া পায়া [ pāẏā ] বি. 1 খাট টৈবিল চৌকি প্রভৃতির নিম্নদেশে সংলগ্ন খুঁটি; 2 পা বা দেহের নিম্নভাগ। [ফা. পায়হ্] পায়াভারি বি. বড়ো চাকরি, সৌভাগ্য ইত্যাদির জন্য অহংকার বা গুমর।
প পায়স পায়স [ pāẏasa ] বি. দুধ চিনি চাল ইত্যাদি সহযোগে প্রস্তুত মিষ্টান্নবিশেষ, পরমান্ন। ☐ বিণ. দুধসম্বন্ধীয়; দুগ্ধজাত। [সং. পয়স্ + অ]। পায়সান্ন বি. পরমান্ন, পায়েস।
প পায়খানা পায়খানা [ pāẏa-khānā ] বি. 1 মলত্যাগের স্হান, মলত্যাগের জন্য নির্মিত কক্ষ; 2 মলত্যাগ (পায়খানার বেগ)। [ফা. পায়্খানা]। পায়খানা করা ক্রি. বি. মলত্যাগ করা।
প পাম্প পাম্প [ pāmpa ] বি. বাতাস জল প্রভৃতি বার করার বা তোলার যন্ত্রবিশেষ। [ইং. pump]। পাম্প করা ক্রি. বি. পাম্পের সাহায্যে বাতাস জল প্রভৃতি তোলা বা বার করা।