পারদর্শী

পারদর্শী [ pāra-darśī ] (-র্শিন্) বিণ. 1 নিপুণ, পটু; 2 বহুদর্শী, বিচক্ষণ (শাস্ত্রে পারদর্শী)। [সং. পার + √ দৃশ্ + ইন্]। বি. পারদর্শিতা। স্ত্রী. (বিণ.) পারদর্শিনী।

পারণা

পারণ, পারণা [ pāraṇa, pāraṇā ] বি. ব্রত উদযাপনের পর কিছু খেয়ে উপবাস ভাঙা। [সং. √ পার্ + অন, আ]।

পারণ

পারণ, পারণা [ pāraṇa, pāraṇā ] বি. ব্রত উদযাপনের পর কিছু খেয়ে উপবাস ভাঙা। [সং. √ পার্ + অন, আ]।

পারগত

পারগত বিণ. 1 পারে গেছে এমন; উত্তীর্ণ; 2 উদ্ধার পেয়েছে এমন।

পারংগম

পারগ, পারংগম বিণ. 1 পারগামী; 2 সমর্থ, পটু, পারদর্শী।

পারগ

পারগ, পারংগম বিণ. 1 পারগামী; 2 সমর্থ, পটু, পারদর্শী।

পার

পার [ pāra ] বি. 1 নদী খাল ইত্যাদির তীর; 2 কূল, কিনারা; 3 প্রান্ত (‘দেখা দিল গগন-পারে’: রবীন্দ্র); 4 সীমা (মাঠের পারে); 5 উত্তরণ (ভবপার); 6 অতিক্রম (সে আমাকে পার হয়ে গেল, এই নদী সাঁতরে পার হতে পারবে?); 7 পরিত্রাণ, উদ্ধার (দয়াল, পার করো আমারে)। [সং. √ পৃ + অ]। পারগ, পারংগম বিণ. 1 পারগামী; 2 সমর্থ, পটু, পারদর্শী। পারগত বিণ. 1 পারে গেছে এমন; উত্তীর্ণ; 2 উদ্ধার পেয়েছে এমন। পারঘাট, পারঘাটা বি. খেয়াঘাট।

পায়াভারি

পায়াভারি বি. বড়ো চাকরি, সৌভাগ্য ইত্যাদির জন্য অহংকার বা গুমর।