পিতৃগণ

পিতৃগণ বি. 1 পিতৃলোকবাসী যে মুনিগণ থেকে মানবগোষ্ঠী উত্পন্ন হয়েছে; 2 মৃত পূর্বপুরুষগণ।

পিতৃঘাতী

পিতৃঘাতী (-তিন্) বিণ. বি. পিতার হত্যাকারী।

পিতৃতর্পণ

পিতৃতর্পণ বি. পিতৃপুরুষের তৃপ্তিবিধানের জন্য জলদান অনুষ্ঠান।

পিতৃত্ব

পিতৃত্ব বি. পিতা হওয়া; পিতার দায়িত্ব।

পিতৃদায়

পিতৃদায় – মৃত পিতার শ্রাদ্ধকার্য সম্পন্ন করার গুরুদায়িত্ব।

পিতৃদেব

পিতৃদেব বি. পিতৃরূপী দেবতা, শ্রদ্ধেয় পিতা।

পিতৃপক্ষ

পিতৃপক্ষ বি. 1 প্রেতপক্ষ; আশ্বিন মাসের শুক্লপক্ষের অব্যবহিত পূর্ববর্তী কৃষ্ণপক্ষ; 2 পিতৃবংশ।

পিতৃপুরুষ

পিতৃপুরুষ বি. পিতা পিতামহ প্রভৃতি পূর্বপুরুষগণ।