পিত্তরক্ষা

পিত্তরক্ষা বি. অতি সামান্য খাদ্য দ্বারা ক্ষুন্নিবৃত্তি; (ব্যঙ্গে) নামে মাত্র আকাঙ্ক্ষাপূরণ।

পিত্তি

পিত্ত, [ pitta, ] (কথ্য) পিত্তি বি. 1 যকৃত্ থেকে নিঃসৃত তিক্ত রসবিশেষ; 2 পিত্তরসের ক্ষরণ বা প্রকোপ (কথ্য পিত্তি-‘তেলতামাকে পিত্তিনাশ’); 3 অসন্তোষ বা বিরক্তি (সচ. পিত্তি -ঘেন্নাপিত্তি)। ̃ পিত্তকোষ, পিত্তাশয় বি. পিটের মধ্যে যে থলির মতো আধারে পিত্ত সঞ্চিত থাকে। পিত্তঘ্ন, ̃ পিত্তনাশক বিণ. পিত্তের প্রকোপ বা দোষ দুরকারী। পিত্তজ্বর বি. পিত্তের দোষজনিত জ্বর। পিত্তবিকার বি. পিত্তের দোষ, পিত্তের রোগ। পিত্তরক্ষা বি. অতি সামান্য খাদ্য দ্বারা ক্ষুন্নিবৃত্তি; (ব্যঙ্গে) নামে মাত্র আকাঙ্ক্ষাপূরণ। পিত্তাতিসার বি. পিত্তের দোষজনিত উদরাময়। পিত্তাশয় পিত্তকোষ -এর অনুরূপ।

পিত্ত

পিত্ত, [ pitta, ] (কথ্য) পিত্তি বি. 1 যকৃত্ থেকে নিঃসৃত তিক্ত রসবিশেষ; 2 পিত্তরসের ক্ষরণ বা প্রকোপ (কথ্য পিত্তি-‘তেলতামাকে পিত্তিনাশ’); 3 অসন্তোষ বা বিরক্তি (সচ. পিত্তি -ঘেন্নাপিত্তি)। ̃ পিত্তকোষ, পিত্তাশয় বি. পিটের মধ্যে যে থলির মতো আধারে পিত্ত সঞ্চিত থাকে। পিত্তঘ্ন, ̃ পিত্তনাশক বিণ. পিত্তের প্রকোপ বা দোষ দুরকারী। পিত্তজ্বর বি. পিত্তের দোষজনিত জ্বর। পিত্তবিকার বি. পিত্তের দোষ, পিত্তের রোগ। পিত্তরক্ষা বি. অতি সামান্য খাদ্য দ্বারা ক্ষুন্নিবৃত্তি; (ব্যঙ্গে) নামে মাত্র আকাঙ্ক্ষাপূরণ। পিত্তাতিসার বি. পিত্তের দোষজনিত উদরাময়। পিত্তাশয় — পিত্তকোষ -এর অনুরূপ।

পিতৃকল্প

পিতৃকল্প বিণ. পিতার তুল্য। ☐ বি. মৃত, পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণাদি অনুষ্ঠান।

পিতৃকুল

পিতৃকুল বি. পিতার সঙ্গে সাক্ষাত্ সম্বন্ধযুক্ত আত্মীয়বর্গ, বাবার বংশ।

পিতৃক্রিয়া

পিতৃকার্য, পিতৃকৃত, পিতৃক্রিয়া বি. মৃত পিতা বা পূর্বপুরুষদের শ্রাদ্ধ বা তর্পণ।

পিতৃকৃত

পিতৃকার্য, পিতৃকৃত, পিতৃক্রিয়া বি. মৃত পিতা বা পূর্বপুরুষদের শ্রাদ্ধ বা তর্পণ।

পিতৃকার্য

পিতৃকার্য, পিতৃকৃত, পিতৃক্রিয়া বি. মৃত পিতা বা পূর্বপুরুষদের শ্রাদ্ধ বা তর্পণ।